সর্বশেষ

সারাদেশ

১৮ ফেব্রুয়ারি এমপিদের শপথ, এরপরই সরকার গঠন: আহমেদ আযম খান

কাজী রিপন, টাঙ্গাইল
কাজী রিপন, টাঙ্গাইল

শুক্রবার, ১৩ ফেব্রুয়ারি, ২০২৬ ২:৪৩ অপরাহ্ন

শেয়ার করুন:
আগামী ১৮ ফেব্রুয়ারি নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ গ্রহণ অনুষ্ঠিত হবে এবং এর পরপরই সরকার গঠনের প্রক্রিয়া শুরু হবে বলে জানিয়েছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান ও টাঙ্গাইল-৮ (বাসাইল-সখীপুর) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য অ্যাডভোকেট আহমেদ আযম খান।

শুক্রবার সন্ধ্যায় টাঙ্গাইলের বাসাইল উপজেলার নিজ বাসভবনে নির্বাচন-পরবর্তী কুশল বিনিময়কালে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। তিনি জানান, শপথ গ্রহণের পর বর্তমান সরকার প্রধান সরকার গঠনের আমন্ত্রণ জানাবেন। এরপর বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর চেয়ারম্যান তারেক রহমান সহকর্মীদের সঙ্গে নিয়ে সরকার গঠনের উদ্যোগ নেবেন।

আহমেদ আযম খান বলেন, প্রায় ৪০ হাজার ভোটের ব্যবধানে তিনি নির্বাচিত হয়েছেন। তবে নির্বাচন সহজ ছিল না; নানা প্রতিকূলতা অতিক্রম করে জনগণ তাকে বিজয়ী করেছেন। এ জন্য বাসাইল-সখীপুরবাসীর প্রতি কৃতজ্ঞতা জানান তিনি।

তিনি আরও বলেন, আগামী পাঁচ বছর বাসাইল-সখীপুরের মানুষের কল্যাণে কাজ করাই হবে তার প্রধান লক্ষ্য। শিক্ষা, অবকাঠামো উন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি এবং জনসেবামূলক খাতে অগ্রাধিকার ভিত্তিতে কাজ করার প্রতিশ্রুতি দেন তিনি।

বিজয়ের আনন্দ তিনি বাসাইল-সখীপুরবাসীর প্রতি উৎসর্গ করেন। পরে বাসাইল কেন্দ্রীয় শহীদ মিনারে সংক্ষিপ্ত বিজয় সমাবেশে অংশ নেন তিনি। সেখানে দলীয় নেতা-কর্মীরা ফুলেল শুভেচ্ছা জানান এবং স্লোগান ও করতালির মাধ্যমে বিজয়ের উচ্ছ্বাস প্রকাশ করেন।

সমাবেশে আহমেদ আযম খান বলেন, এই বিজয় ব্যক্তিগত নয়; এটি সমগ্র বাসাইল-সখীপুরবাসীর বিজয়। নির্বাচনের আগে দেওয়া উন্নয়ন প্রতিশ্রুতি বাস্তবায়নে তিনি অঙ্গীকারবদ্ধ বলেও জানান।

২৬৩ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন