সর্বশেষ

সারাদেশ

খাগড়াছড়ি-২৯৮ আসনে বিপুল ব্যবধানে জয়ী বিএনপির ওয়াদুদ ভূঁইয়া

আল-মামুন, খাগড়াছড়ি
আল-মামুন, খাগড়াছড়ি

শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী, ২০২৬ ৭:৫৩ অপরাহ্ন

শেয়ার করুন:
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে খাগড়াছড়ি-২৯৮ আসনে ভূমিধস বিজয় পেয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত প্রার্থী ওয়াদুদ ভূঁইয়া।

রিটার্নিং কর্মকর্তার ঘোষিত চূড়ান্ত ফলাফলে দেখা যায়, তিনি ধানের শীষ প্রতীকে ১ লাখ ৫১ হাজার ৪০ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।

তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী ধর্মজ্যোতি চাকমা ঘোড়া প্রতীক নিয়ে পেয়েছেন ৬৮ হাজার ৩১৫ ভোট। এছাড়া বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী মো. এয়াকুব আলী দাঁড়িপাল্লা প্রতীকে পেয়েছেন ৫৮ হাজার ৫৮৫ ভোট এবং স্বতন্ত্র প্রার্থী সমীরণ দেওয়ান অর্জন করেছেন ৪৭ হাজার ৯১০ ভোট।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি ২০২৬) সকাল সাড়ে ৭টা থেকে বিকেল সাড়ে ৪টা ৩০ মিনিট পর্যন্ত ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। ভোটগ্রহণ শেষে বিকেল থেকেই গণনা শুরু হয় এবং রাতেই জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ের কন্ট্রোল রুম থেকে ফলাফল ঘোষণা করা হয়। এ আসনের ২০৪টি কেন্দ্রের সবগুলোর ফলাফল চূড়ান্তভাবে ঘোষণা করা হয়েছে।

খাগড়াছড়ি-২৯৮ আসনে এবার মোট ১১ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। এর মধ্যে সাতজন প্রার্থী জামানত হারিয়েছেন। তারা হলেন- ইসলামী আন্দোলনের মো. কাউছার (৩,০৮৯ ভোট), বাংলাদেশ মাইনরিটি পার্টির উশ্যেপ্রু মারমা (১,০৩০ ভোট), জাতীয় পার্টি (এ)-এর মিথিলা রোয়াজা (১,০২৪ ভোট), গণঅধিকার পরিষদের দীনময় ত্রিপুরা (৭৫৫ ভোট), ইনসানিয়াত বিপ্লব বাংলাদেশের মো. নুর ইমলাম (৬৮৩ ভোট), বাংলাদেশ মুসলিম লীগের মো. মোস্তফা (১৮৪ ভোট) এবং স্বতন্ত্র প্রার্থী জিরুনা ত্রিপুরা।

পাহাড়ি জেলা খাগড়াছড়ির ৯টি উপজেলায় মোট ২০৪টি কেন্দ্রে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। এ আসনে মোট ভোটার সংখ্যা ৫ লাখ ৫৪ হাজার ১৪৪ জন। এর মধ্যে পুরুষ ভোটার ২ লাখ ৮০ হাজার ২০৬ জন, নারী ভোটার ২ লাখ ৭৩ হাজার ৯০৪ জন এবং তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন ৪ জন। এবারের নির্বাচনে প্রায় ২৭ হাজারের বেশি নতুন ভোটার যুক্ত হয়েছেন।

২৬২ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন