সর্বশেষ

সারাদেশ

বাগেরহাট-৩ আসনে ধানের শীষের লায়ন ড. শেখ ফরিদুল ইসলামের বিজয়

মাসুদ রানা, মোংলা
মাসুদ রানা, মোংলা

শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী, ২০২৬ ৭:৪৫ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাগেরহাট-৩ (মোংলা-রামপাল) আসনে বিএনপির ধানের শীষ প্রতীকের প্রার্থী লায়ন ডক্টর শেখ ফরিদুল ইসলাম বেসরকারি ফলাফলে বিজয়ী হয়েছে।

মোট ১০৬টি কেন্দ্রে গণনা শেষে দেখা যায়, লায়ন ড. শেখ ফরিদুল ইসলাম ১,০৩,৭১১ ভোট পেয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী, জামায়াতে ইসলামীর দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী এ্যাডভোকেট মাওলানা শেখ আব্দুল ওয়াদুদ পেয়েছেন ৮৩,১০৫ ভোট। ফলে লায়ন ড. শেখ ফরিদুল ইসলামের ভোটের ব্যবধান ২০,৬০৬ ভোট।

এই আসনের মোট ভোটার সংখ্যা ছিল ২,৬৬,৮৬৪, যার মধ্যে পুরুষ ভোটার ১,৩২,৩৫০, নারী ভোটার ১,৩৪,৫১০, এবং তৃতীয় লিঙ্গ ৪ জন।

বিজয়ী প্রার্থী লায়ন ড. শেখ ফরিদুল ইসলাম বলেন, “আমি সকল ভোটারকে কৃতজ্ঞতা জানাই। মোংলা-রামপালের মানুষ নেতা তারেক রহমানের পরিকল্পনার প্রতি আস্থা রেখেছে। আমি এই আস্থার প্রতিফলন হিসেবে জনপদের কল্যাণে কাজ চালিয়ে যাব।”

অপরদিকে, হারানো প্রতিদ্বন্দ্বী এ্যাডভোকেট মাওলানা শেখ আব্দুল ওয়াদুদ তার ফেসবুক পেজে লিখেছেন, “অভিনন্দন লায়ন ড. শেখ ফরিদুল ইসলাম ভাই। আমি আমার সর্বোচ্চ চেষ্টার পরও সামান্য ব্যবধানের কারণে সফল হতে পারিনি। দেশ ও এলাকার উন্নয়নের জন্য কাজ অব্যাহত রাখব ইনশাআল্লাহ।”

৩২৯ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন