সর্বশেষ

সারাদেশ

ফরিদপুরে রাতে কেন্দ্রে প্রবেশ নিয়ে উত্তেজনা, প্রিজাইডিং কর্মকর্তা প্রত্যাহার

আবিদ জামান, ফরিদপুর
আবিদ জামান, ফরিদপুর

বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী, ২০২৬ ৯:৩৬ অপরাহ্ন

শেয়ার করুন:
ফরিদপুর-১ ও ফরিদপুর-৩ আসনের দুটি ভোটকেন্দ্রে বুধবার দিবাগত গভীর রাতে জামায়াত মনোনীত প্রার্থীর প্রবেশকে কেন্দ্র করে উত্তেজনা সৃষ্টি হয়েছে।

পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে পুলিশ ও সেনাবাহিনী মোতায়েন করা হয়। ঘটনার পরপরই সংশ্লিষ্ট দুই কেন্দ্রের প্রিজাইডিং কর্মকর্তাকে তাৎক্ষণিকভাবে প্রত্যাহার করা হয়েছে।

বুধবার (১১ ফেব্রুয়ারি) রাত আনুমানিক ১১টার দিকে ফরিদপুর-১ আসনের মধুখালী এবং ফরিদপুর-৩ আসনের হিতৈষী উচ্চ বিদ্যালয় কেন্দ্রে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, জামায়াত মনোনীত প্রার্থী প্রফেসর ড. মো. ইলিয়াস মোল্লা সহযোগীদের নিয়ে আকস্মিকভাবে মধুখালী কেন্দ্র পরিদর্শনে যান। রাতের বেলায় প্রার্থীর উপস্থিতি ঘিরে স্থানীয়দের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে।

খবর পেয়ে মধুখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফকির মো. তাইজুর রহমান, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এবং সেনাবাহিনীর একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।

ওসি জানান, বর্তমানে এলাকায় পরিস্থিতি শান্ত রয়েছে। যেকোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।

এদিকে, ফরিদপুর জেলা জামায়াতের আমির মো. বদরুদ্দীন বলেন, ঘটনার বিষয়ে তার কাছে বিস্তারিত তথ্য নেই। তবে তিনি বিষয়টি খতিয়ে দেখছেন বলে জানান।

৩৩৫ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০















সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০


বিজ্ঞাপন
৩২০ x ৫০