সর্বশেষ

সারাদেশ

জয়ের ব্যাপারে শতভাগ আশাবাদী ধানের শীষের প্রার্থী আজাদ

রবিউল ইসলাম, নারায়ণগঞ্জ
রবিউল ইসলাম, নারায়ণগঞ্জ

বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী, ২০২৬ ৮:১৭ অপরাহ্ন

শেয়ার করুন:
নারায়ণগঞ্জ-২ আসনে বিএনপির মনোনীত প্রার্থী ও দলের ঢাকা বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম আজাদ বলেছেন, নির্বাচনে নিজের জয়ের ব্যাপারে তিনি শতভাগ আশাবাদী।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকালে আড়াইহাজার উপজেলার পাঁচরুখী হাজী সাহেব আলী ফকির উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ভোট প্রদান শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ আশাবাদ ব্যক্ত করেন।

তিনি অভিযোগ করেন, বিশনন্দি এলাকার দয়াকান্দা কেন্দ্রে জামায়াতে ইসলামীর কিছু কর্মী-সমর্থক ভোটের পরিবেশ বিঘ্নিত করার চেষ্টা করছেন। তবে অন্যান্য কেন্দ্রগুলোতে এখন পর্যন্ত ভোটগ্রহণের পরিবেশ শান্তিপূর্ণ রয়েছে বলে জানান তিনি।

নজরুল ইসলাম আজাদ বলেন, “২০১৮ সালের নির্বাচনে অংশ নিয়েছিলাম। সে সময় পরিস্থিতি এতটা অনুকূল ছিল না। নিজের ভোট প্রদান করতেও নানা জটিলতার মুখে পড়তে হয়েছিল। কিন্তু এবার উৎসবমুখর পরিবেশে ভোট দিতে পেরেছি।”

তিনি আশা প্রকাশ করে বলেন, নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ হবে। জনগণের কাছ থেকে ব্যাপক সাড়া পাচ্ছেন দাবি করে তিনি বলেন, “ধানের শীষ প্রতীকে বিপুল ভোটে বিজয় অর্জন সম্ভব হবে বলে আমি বিশ্বাস করি।”

২৫৭ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন