সর্বশেষ

সারাদেশ

মাগুরায় উৎসবের আমেজে ভোটগ্রহণ চলছে, দুই আসনে লড়ছেন ১৫ প্রার্থী

রূপক আইচ, মাগুরা
রূপক আইচ, মাগুরা

বৃহস্পতিবার , ১২ ফেব্রুয়ারি, ২০২৬ ৪:৪৪ পূর্বাহ্ন

শেয়ার করুন:
মাগুরায় শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ চলছে।

বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টায় জেলার দুইটি সংসদীয় আসনের ৩০১টি কেন্দ্রে একযোগে ভোটগ্রহণ কার্যক্রম শুরু হয়।

চারটি উপজেলা ও একটি পৌরসভা নিয়ে গঠিত মাগুরা জেলায় মোট ভোটার সংখ্যা ৮ লাখ ৩৭ হাজার ২১৩ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৪ লাখ ১৮ হাজার ৩৬২ জন এবং নারী ভোটার ৪ লাখ ১৮ হাজার ৫৬৫ জন। এছাড়া হিজড়া ভোটার রয়েছেন ৬ জন।

জেলার দুটি আসনের মধ্যে মাগুরা-১ আসনে ১১ জন এবং মাগুরা-২ আসনে ৪ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। সব মিলিয়ে দুই আসনে মোট ১৫ জন প্রার্থী নির্বাচনী লড়াইয়ে রয়েছেন।

সকালেই বিভিন্ন কেন্দ্রে ভোটারদের উপস্থিতি লক্ষ্য করা গেছে। মাগুরা-১ আসনে জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী শহরের দরি মাগুরা আলামিন এতিমখানা কেন্দ্রে নিজের ভোটাধিকার প্রয়োগ করেন। এসময় তিনি সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন নিয়ে আশাবাদ ব্যক্ত করেন।

জেলা প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে বলে জানা গেছে।

২৩৮ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন