সর্বশেষ

সারাদেশ

টাঙ্গাইলে র‍্যাব-১৪ এর বিশেষ টহল জোরদার

কাজী রিপন, টাঙ্গাইল
কাজী রিপন, টাঙ্গাইল

বুধবার, ১১ ফেব্রুয়ারি, ২০২৬ ৮:০৯ পূর্বাহ্ন

শেয়ার করুন:
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে টাঙ্গাইল জেলায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)-১৪।

আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক ও শান্তিপূর্ণ রাখতে মাঠে নামানো হয়েছে একাধিক বিশেষ টহল দল।

বুধবার সকালে টাঙ্গাইলের বিন্দুবাসিনী বালক উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে র‍্যাব-১৪, সিপিসি-৩ এর কোম্পানি কমান্ডার কাওছার বাধন এ তথ্য জানান।

তিনি বলেন, জেলার ৮টি সংসদীয় আসনে নিরাপত্তা নিশ্চিতে র‍্যাবের ১১টি টিমের শতাধিক সদস্য দায়িত্ব পালন করছেন। তারা নিয়মিত টহল ও নজরদারির মাধ্যমে সম্ভাব্য নাশকতা এবং দুষ্কৃতিকারীদের তৎপরতা প্রতিরোধে কাজ করছেন।

তিনি আরও জানান, যেকোনো অপ্রীতিকর পরিস্থিতি মোকাবিলায় র‍্যাব সর্বদা প্রস্তুত রয়েছে। এ পর্যন্ত টাঙ্গাইলে কোনো ধরনের অস্থিতিশীলতা বা অনাকাঙ্ক্ষিত ঘটনার খবর পাওয়া যায়নি।

প্রেস ব্রিফিংয়ে জেলার বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

১৯৫ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন