সর্বশেষ

জাতীয়

প্রধান উপদেষ্টাসহ সকল উপদেষ্টা ও সমমর্যাদার ব্যক্তিদের সম্পদ বিবরণী প্রকাশ

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

বুধবার, ১১ ফেব্রুয়ারী, ২০২৬ ১২:২৫ পূর্বাহ্ন

শেয়ার করুন:
মন্ত্রিপরিষদ বিভাগ মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) একটি প্রজ্ঞাপনের মাধ্যমে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টাসহ সকল উপদেষ্টা ও সমমর্যাদাসম্পন্ন ব্যক্তিদের এবং তাদের স্ত্রী-স্বামীর সম্পদ বিবরণী প্রকাশ করেছে।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, ২০২৪ সালের ১ অক্টোবর জারি করা প্রজ্ঞাপনের আওতায় ৩০ জুন ২০২৪ এবং ৩০ জুন ২০২৫ তারিখ অনুযায়ী এই সম্পদ বিবরণী প্রকাশ করা হলো।

এর আগে আগস্ট ২০২৪ সালে দায়িত্ব নেওয়ার মাত্র দুই সপ্তাহের মধ্যে জাতির উদ্দেশে দেওয়া ভাষণে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস জানিয়েছেন, তার সরকারের সব উপদেষ্টা দ্রুততম সময়ের মধ্যে তাদের সম্পদের বিবরণ প্রকাশ করবেন।

তিনি আরও বলেন, 'বর্তমান সরকার দুর্নীতির বিরুদ্ধে স্পষ্ট অবস্থান নিয়েছে। সব উপদেষ্টা দ্রুততম সময়ের মধ্যে তাদের সম্পদের বিবরণ প্রকাশ করবেন। পর্যায়ক্রমে এটি সব সরকারি কর্মকর্তার ক্ষেত্রেও নিয়মিত ও বাধ্যতামূলক হবে।'

২৪৭ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
জাতীয় নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন