সর্বশেষ

সারাদেশ

শেরপুর-২: দুর্নীতি ও লুটপাট বন্ধের অঙ্গীকার জামায়াত প্রার্থীর

মহিউদ্দিন সোহেল, শেরপুর
মহিউদ্দিন সোহেল, শেরপুর

মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী, ২০২৬ ৬:৪৯ পূর্বাহ্ন

শেয়ার করুন:
শেরপুরের নকলা-নালিতাবাড়ী নিয়ে গঠিত শেরপুর-২ আসনকে দুর্নীতিবাজ ও লুটেরাদের হাত থেকে মুক্ত করার অঙ্গীকার করেছেন ১১ দলীয় জোটের বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত সংসদ সদস্য প্রার্থী মু. গোলাম কিবরিয়া ভিপি।

তিনি বলেন, ভোটারদের সমর্থনে নির্বাচিত হতে পারলে ন্যায়বিচার ও সুশাসন নিশ্চিত করে এই আসনকে উন্নয়নের মডেল হিসেবে গড়ে তুলবেন।

সোমবার (৯ ফেব্রুয়ারি) বিকেলে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে প্রচারণার শেষ দিনে নালিতাবাড়ী পৌরশহরের তারাগঞ্জ সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলা জামায়াতে ইসলামীর আয়োজনে এক বিশাল জনসভায় প্রধান বক্তার বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সভায় উপস্থিত ভোটার ও সমর্থকদের উদ্দেশে গোলাম কিবরিয়া বলেন, 'শেরপুর জেলার পাহাড়ি এই জনপদকে আর দুর্নীতিবাজ ও লুটেরাদের হাতে ছেড়ে দেওয়া হবে না। আপনাদের পবিত্র ভোটে নির্বাচিত হলে ন্যায়ভিত্তিক শাসন ও সুশাসনের মাধ্যমে এলাকার সার্বিক উন্নয়ন নিশ্চিত করবো।'

নালিতাবাড়ী উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মাওলানা মো. আফছার উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত জনসভায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন জকসু নির্বাচিত জিএস আব্দুল আলিম আরিফ। তিনি বলেন, 'জুলাই আন্দোলনের মাধ্যমে আমরা নতুন একটি বাংলাদেশ পেয়েছি। সবার সহযোগিতায় চাঁদাবাজমুক্ত দেশ গড়ে তুলবো।'

জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন সহকারী অধ্যাপক ড. হাফিজুর রহমান। তিনি বলেন, 'আগামী ১২ তারিখে দাঁড়িপাল্লা মার্কায় ভোট দিয়ে এবং গণভোটে ‘হ্যাঁ’ ভোট প্রদান করে আগামীর নতুন বাংলাদেশ নির্মাণ করতে হবে।'

প্রচারণার শেষ দিনের এই সমাবেশে বিপুল সংখ্যক ভোটারের উপস্থিতিতে মাঠ জনসমুদ্রে পরিণত হয়। এ সময় নালিতাবাড়ী উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক মো. দুলাল হোসেনসহ বিএনপি ও ইসলামী আন্দোলন বাংলাদেশের শতাধিক নেতাকর্মী বাংলাদেশ জামায়াতে ইসলামীতে যোগদান করেন। পরে তাদের ফুলের মালা দিয়ে আনুষ্ঠানিকভাবে বরণ করে নেওয়া হয়।

২৩৯ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন