সর্বশেষ

সারাদেশ

ঠাকুরগাঁওয়ে জামায়াতে ইসলামীর বিশাল নির্বাচনী গণমিছিল

জাকির মোস্তাফিজ মিলু,  ঠাকুরগাঁও
জাকির মোস্তাফিজ মিলু, ঠাকুরগাঁও

মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী, ২০২৬ ১:৪৭ পূর্বাহ্ন

শেয়ার করুন:
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ঠাকুরগাঁওয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে বিশাল নির্বাচনী গণমিছিল অনুষ্ঠিত হয়েছে।

দলের দাবির অনুযায়ী, মিছিলে অর্ধলক্ষাধিক মানুষ অংশগ্রহণ করেন। দূর-দূরান্ত থেকে আগত নেতাকর্মী ও সমর্থকদের উপস্থিতিতে পুরো শহর জনসমুদ্রে পরিণত হয়।

জেলা জামায়াতে ইসলামীর উদ্যোগে সোমবার বিকেলে মিছিলটি ঠাকুরগাঁও পুরাতন বাসস্ট্যান্ড থেকে শুরু হয়। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে আর্ট গ্যালারি মোড় ঘুরে পুনরায় শুরু হওয়া স্থানে এসে শেষ হয়।

গণমিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে ঠাকুরগাঁও-১ আসনের সংসদ সদস্য প্রার্থী দেলাওয়ার হোসেন বক্তব্য দেন। তিনি বলেন, 'আমি শাসক হতে চাই না, আপনাদের সেবক হতে চাই। চাঁদাবাজ ও সন্ত্রাসমুক্ত একটি সুন্দর ঠাকুরগাঁও গড়তে আসন্ন নির্বাচনে দাড়িপাল্লা প্রতীকে ভোট দেওয়ার জন্য সকলের প্রতি আহ্বান জানাই।'

সমাবেশে উপস্থিত ছিলেন ঠাকুরগাঁও জেলা জামায়াতে ইসলামীর আমির অধ্যক্ষ বেলাল উদ্দিন প্রধান, সহ-সেক্রেটারি কফিল উদ্দিন এবং অন্যান্য নেতাকর্মী ও সমর্থকরা।

২৩২ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন