সর্বশেষ

সারাদেশ

গোপালগঞ্জে নির্বাচনী প্রচারণার শেষ দিনে ব্যাপক শোভাযাত্রা ও মিছিল

বাদল সাহা, গোপালগঞ্জ
বাদল সাহা, গোপালগঞ্জ

মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী, ২০২৬ ১২:০৫ পূর্বাহ্ন

শেয়ার করুন:
গোপালগঞ্জে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচারণার শেষ দিন আজ সোমবার (৯ ফেব্রুয়ারি) বিভিন্ন রাজনৈতিক দলের প্রার্থীরা শহরের গুরুত্বপূর্ণ সড়ক ও এলাকায় ব্যাপক শোভাযাত্রা ও নির্বাচনী মিছিল করেছেন।

দুপুরে গোপালগঞ্জ শিশু পার্ক থেকে শুরু হয় বিএনপি প্রার্থী ডা. কে এম বাবরের শোভাযাত্রা। শোভাযাত্রাটি জেলা শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় শিশু পার্কে এসে শেষ হয়। নেতাকর্মীদের হাতে ছিল প্রার্থীর ছবি সংবলিত পোস্টার, ব্যানার ও ফেস্টুন। ‘ধানের শীষ’ প্রতীকের সমর্থনে বিভিন্ন স্লোগান পরিবেশকে প্রকম্পিত করেছিল। শোভাযাত্রার সময় ডা. বাবর ছাদখোলা গাড়িতে দাঁড়িয়ে সাধারণ মানুষকে শুভেচ্ছা জানান এবং রাস্তার দুপাশে থাকা মানুষও তাঁকে উষ্ণ অভিবাদন জানান।

গোপালগঞ্জ-০২ আসনে জাকের পার্টির প্রার্থী এ্যাভোকেট মাহমুদ হোসেন এবং বাংলাদেশ খেলাফত মসলিসের প্রার্থী শুয়াইব ইব্রাহিমের নির্বাচনী শোডাউন জেলা শহরে অনুষ্ঠিত হয়।

গণঅধিকার পরিষদের কারাবন্দী প্রার্থী মো: কাবির মিয়ার পক্ষে মুকসুদপুর উপজেলার কমলাপুর ব্রিজ থেকে একটি নির্বাচনী মিছিল বের করা হয়। মিছিলটি উপজেলা সদরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে শেষ হয় এবং সেখানে সমাবেশ অনুষ্ঠিত হয়।

গোপালগঞ্জ-৩ আসনের কোটালীপাড়া উপজেলায় ইসলামী আন্দোলন বাংলাদেশ প্রার্থী ইঞ্জিনিয়ার মো: মারুফ শেখ নির্বাচনী মিছিল করেন। টুঙ্গিপাড়া উপজেলায় স্বতন্ত্রপ্রার্থী হাবিবুর রহমান হাবিব কর্মী সমর্থকদের নিয়ে শোডাউন পরিচালনা করেন।

ডা. কে এম বাবর নির্বাচনী প্রচারণার সময় ভোটারদের প্রতি আহ্বান জানান, গোপালগঞ্জের উন্নয়নের ধারাবাহিকতা রক্ষা এবং বেকার যুবকদের জন্য নতুন কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে তাঁকে জয়যুক্ত করার জন্য। তিনি বলেন, 'আগামী পাঁচ বছরে আপনাদের সেবক হিসেবে কাজ করার সুযোগ চাই। আমাকে একবার ভোট দিয়ে আপনারা সুযোগ দিন।'

২৩১ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন