সর্বশেষ

সারাদেশ

সাতক্ষীরায় নির্বাচনের জন্য ১৮ লাখের বেশি ব্যালট পৌঁছেছে

স্টাফ রিপোর্টার, সাতক্ষীরা  
স্টাফ রিপোর্টার, সাতক্ষীরা  

সোমবার, ৯ ফেব্রুয়ারি, ২০২৬ ১১:৩৬ পূর্বাহ্ন

শেয়ার করুন:
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতি দৃঢ় করছে সাতক্ষীরা জেলা প্রশাসন। জেলায় চারটি সংসদীয় আসনে ব্যবহারের জন্য ১৮ লাখ ৩২ হাজার ৫৮৯টি ব্যালট পেপার ইতিমধ্যেই জেলায় পৌঁছেছে।

সাতক্ষীরা জেলা নির্বাচন অফিস সূত্র জানায়, জেলায় মোট ভোটার সংখ্যা ১৮ লাখ ৩২ হাজার ৫৮৯ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৯ লাখ ১৭ হাজার ৭৩৯ জন, মহিলা ভোটার ৯ লাখ ১৪ হাজার ৮২৭ জন এবং তৃতীয় লিঙ্গের ভোটার ১৩ জন। নতুন ভোটার রয়েছেন ৬৭ হাজার ২৩৩ জন। বিশেষ করে ১৮ থেকে ৩৫ বছর বয়সী তরুণ ভোটারের সংখ্যা ৬ লাখ ২৮ হাজার ৬০৯ জন।

জেলায় মোট ৬০৯টি ভোটকেন্দ্র ও ৩ হাজার ৩৭২টি ভোটকক্ষ নির্ধারণ করা হয়েছে। পুরুষ ভোটারের জন্য ১ হাজার ৫৫৩টি এবং মহিলা ভোটারের জন্য ১ হাজার ৮১৯টি কক্ষ প্রস্তুত রাখা হয়েছে।

সাতক্ষীরা জেলা নির্বাচন অফিসার মো. মাসুদুর রহমান জানিয়েছেন, গত শুক্রবার ত্রয়োদশ সংসদ নির্বাচনের ব্যালট পেপার সাতক্ষীরায় পৌঁছেছে। এরপর সেগুলো রোববার জেলার সাতটি উপজেলার সংশ্লিষ্ট নির্বাচন অফিসে পাঠানো হয়েছে। তিনি আরও বলেন, ব্যালট পেপার বর্তমানে সংশ্লিষ্ট উপজেলা সহকারী রিটার্নিং কর্মকর্তাদের তত্ত্বাবধানে এবং আইনশৃঙ্খলা বাহিনীর কড়া নজরদারিতে সংরক্ষিত রয়েছে।

সাতক্ষীরা জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার মিজ আফরোজা আখতার জানিয়েছেন, ব্যালট পেপার সংরক্ষণ, পরিবহন এবং ভোটকেন্দ্রে পৌঁছানোর পুরো প্রক্রিয়ায় কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। তিনি আশা প্রকাশ করেছেন, এসব প্রস্তুতির মাধ্যমে সাতক্ষীরায় শান্তিপূর্ণ ও গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠিত হবে।

জেলা প্রশাসন, নির্বাচন কমিশন ও আইনশৃঙ্খলা বাহিনী একযোগে কাজ করছে যাতে ভোটগ্রহণ সুষ্ঠু, নিরপেক্ষ এবং আনন্দঘন পরিবেশে সম্পন্ন হয়।

১৯০ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন