সর্বশেষ

সারাদেশ

মাদারীপুরে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে দুই প্রার্থী শোকজ

নজরুল ইসলাম পলাশ, মাদারীপুর
নজরুল ইসলাম পলাশ, মাদারীপুর

সোমবার, ৯ ফেব্রুয়ারি, ২০২৬ ৮:৩১ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে বিএনপি প্রার্থী জাহান্দার আলী মিয়া (ধানের শীষ) ও স্বতন্ত্র প্রার্থী মিলটন বৈদ্য (কলস) শোকজ করা হয়েছে।

নির্বাচনী অনুসন্ধান ও বিচারিক কমিটি আজ ১০ ফেব্রুয়ারি তাদের সশরীরে হাজিরার জন্য নির্দেশ দিয়েছে।

সূত্র জানায়, গত ৪ ফেব্রুয়ারি মাদারীপুর সদর উপজেলার বাহাদুরপুর ইউনিয়নের কালিবাজারে উভয় প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষ ঘটে। ঘটনার পর ৬ ফেব্রুয়ারি স্বতন্ত্র প্রার্থী মিলটন বৈদ্য মাদারীপুর-২ আসনের কমিটিকে লিখিত অভিযোগ করেন।

শোকজ নোটিশে উল্লেখ করা হয়েছে, নির্বাচনী আচরণবিধি, ২০২৫-এর বিধি ৬(ক) অনুযায়ী সকল প্রার্থী সমান অধিকার ভোগ করবেন এবং প্রতিপক্ষের জনসভা, শোভাযাত্রা বা প্রচারণায় বাধা দেওয়া যাবে না। অভিযোগে বলা হয়েছে, জাহান্দার আলী মিয়ার সমর্থকরা মিলটন বৈদ্যের প্রচারণায় বাধা প্রদান করেছেন।

অপরদিকে, মিলটন বৈদ্যকেও মোটর শোডাউন করে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে শোকজ করা হয়েছে। বিধি ৯(ক) অনুযায়ী কোনো প্রার্থী নির্বাচনী প্রচারণায় যান্ত্রিক বাহন ব্যবহার করে মিছিল, জনসভা বা শোডাউন করতে পারবেন না।

উভয় প্রার্থীকে কেন যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে না তা জানতে কমিটি তাদের সশরীরে হাজির হয়ে লিখিত জবাব দিতে নির্দেশ দিয়েছে।

১৮১ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন