সর্বশেষ

সারাদেশ

চাঁদপুর-৩: ধানের শীষে ভোট দেওয়ার আহ্বান মহিলা সমাবেশে

নেয়ামত হোসেন, চাঁদপুর
নেয়ামত হোসেন, চাঁদপুর

সোমবার, ৯ ফেব্রুয়ারী, ২০২৬ ৬:০০ পূর্বাহ্ন

শেয়ার করুন:
চাঁদপুর জেলা মহিলা দলের উদ্যোগে রবিবার (৮ ফেব্রুয়ারি) শহরের পৌর পার্কে চাঁদপুর-৩ আসনের বিএনপি মনোনীত ধানের শীষ প্রার্থী শেখ ফরিদ আহমেদ মানিকের সমর্থনে একটি মহিলাদের সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক ও সাবেক সংসদ সদস্য রেহানা আক্তার রানু। তিনি বক্তৃতায় জনগণকে ভোটের অধিকার প্রয়োগ করতে উৎসাহিত করে বলেন, “আগে ভোট ছাড়া অনেকেই এমপি, মন্ত্রী ও মেয়র হয়েছেন। এবার আমরা চাই জনগণ সচেতন হয়ে ভোট দিক। ১২ তারিখ ধানের শীষে ভোট দিয়ে শেখ ফরিদ আহমেদ মানিককে জয়যুক্ত করুন।”

রেহানা আক্তার রানু আরও বলেন, “আমাদের নেত্রী ও সমর্থকদের উপর হাসিনা সরকারের নির্যাতনের ইতিহাস এখনও মুছে যায়নি। কিন্তু জনগণই ইতিহাস গড়ে দিয়েছে। যারা ভাবেছিল চিরকাল ক্ষমতায় থাকবে, তারা আজ পালিয়ে গেছে। আমাদের নেতা তারেক রহমান শেখ ফরিদ আহমেদ মানিকের প্রতি আস্থা রেখেছেন, আপনাদেরও আস্থা রাখতে হবে।”

সমাবেশে প্রধান বক্তা ছিলেন প্রার্থী শেখ ফরিদ আহমেদ মানিকের স্ত্রী মনিরা আহমেদ। এছাড়া বক্তব্য রাখেন জেলা মহিলা দলের সভাপতি এড. মনিরা চৌধুরী, সাধারণ সম্পাদক এড. শিরিন সুলতানা মুক্তার তত্ত্বাবধানে সাবেক সংসদ সদস্য আলহাজ্ব রাশেদা বেগম হীরা, প্রার্থীর কন্যা ফারিসা আহমেদ মানহা, জেলা জমিয়তে উলামায়ে ইসলামের সাধারণ সম্পাদক মূফতি সাব্বির আহমেদ এবং জেলা বিএনপির অন্যান্য নেতা-কর্মীরা।

৯৯০ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন