সর্বশেষ

সারাদেশ

রাজশাহী-৫: অধ্যাপক নজরুল ইসলামের পক্ষে জেলা যুবদলের গণসংযোগ

মুরাদুল ইসলাম সনেট, রাজশাহী
মুরাদুল ইসলাম সনেট, রাজশাহী

সোমবার, ৯ ফেব্রুয়ারী, ২০২৬ ৫:৪৪ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগের প্রস্তুতি তুঙ্গে। রাজশাহী-৫ আসনে বিএনপি মনোনীত ধানের শীষ প্রার্থী অধ্যাপক নজরুল ইসলামের পক্ষে রোববার সন্ধ্যায় পুঠিয়া উপজেলা বাজারে বিশাল গণসংযোগ অনুষ্ঠিত হয়েছে। রাজশাহী জেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক ফায়সাল সরকার ডিকো নেতৃত্ব দেন এই কর্মসূচির।

গণসংযোগে যুবদল ও ছাত্রদলের নেতারা নির্বাচনী এলাকার বিভিন্ন সড়ক ও বাজার ঘুরে ভোটারদের সঙ্গে সরাসরি যোগাযোগ করেন। তারা ভোটারদের ধানের শীষ প্রতিকে ভোট দেওয়ার আহ্বান জানান এবং অধ্যাপক নজরুল ইসলামের নির্বাচনী অঙ্গীকার তুলে ধরেন।

এই সময় রাজশাহী জেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক হুমায়ুন কবির, সাবেক যুগ্ম আহ্বায়ক নাফিস আহমেদ, যুবনেতা মোহাম্মদ রাকিব হাসান, সিটি কলেজ ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক আশিকুর আলম সরকার জীবন, যুবনেতা আনোয়ার হোসেন ও আব্দুর রহমান মিঠু উপস্থিত ছিলেন। এছাড়া বিএনপির অন্যান্য অঙ্গসংগঠন ও স্থানীয় নেতাকর্মীরাও গণসংযোগে অংশ নেন।

বক্তারা ভোটারদের আশ্বস্ত করেন, শান্তিপূর্ণভাবে ভোট প্রদান করে নির্বাচনের ফলাফলের প্রতি সম্মান প্রদর্শন করতে। প্রার্থী অধ্যাপক নজরুল ইসলাম উপস্থিত থেকে ভোটারদের সঙ্গে মতবিনিময় করেন এবং এলাকায় উন্নয়নমূলক কাজ ও জনগণের কল্যাণে তার নির্বাচনী অঙ্গীকার তুলে ধরেন।

জেলা যুবদল ও ছাত্রদলের যৌথ উদ্যোগে সংগঠিত এই গণসংযোগে স্থানীয় মানুষ ও তরুণ প্রজন্ম ব্যাপক উৎসাহ ও সমর্থন প্রকাশ করে।

৯৮৭ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন