সর্বশেষ

সারাদেশ

গাইবান্ধায় ডা. সৈয়দ মইনুলের ৭৫ দফার নির্বাচনী ইশতেহার ঘোষণা

কায়সার প্লাবন, গাইবান্ধা
কায়সার প্লাবন, গাইবান্ধা

সোমবার, ৯ ফেব্রুয়ারী, ২০২৬ ১:৫৭ পূর্বাহ্ন

শেয়ার করুন:
গাইবান্ধা-৩ (সাদুল্লাপুর-পলাশবাড়ী) সংসদীয় আসনের বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী অধ্যাপক ডা. সৈয়দ মইনুল হাসান সাদিক তার নির্বাচনী ইশতেহার ঘোষণা করেছেন।

৮ ফেব্রুয়ারি বিকেলে পলাশবাড়ী উপজেলা বিএনপি কার্যালয়ে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে তিনি জনসমক্ষে এই ইশতেহার উন্মোচন করেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি সভাপতি আব্দুস সামাদ মন্ডল, সাধারণ সম্পাদক আবু আলা মওদুদ, পৌর বিএনপির সভাপতি আবুল কালাম আজাদ, জেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক রবিউল ইসলাম লিয়াকত, পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শামিম রেজা এবং জেলার বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য ঘোষিত তার ইশতেহারে অধ্যাপক ডা. সৈয়দ মইনুল হাসান সাদিক স্থানীয় শিক্ষাব্যবস্থা, স্বাস্থ্য, আইসিটি, কৃষি অবকাঠামো উন্নয়ন, অর্থনীতি, কর্মসংস্থান, সুশাসন, সামাজিক নিরাপত্তা ও মানবাধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে মোট ৭৫ দফা কার্যক্রম বাস্তবায়নের পরিকল্পনা উল্লেখ করেন।

তিনি তার নির্বাচনী ইশতেহারের মাধ্যমে এলাকার উন্নয়নে কাজ করার সুযোগ পেতে এলাকার সকল ভোটারের কাছে সমর্থন এবং ভোটের আহ্বান জানান।

ইশতেহার প্রকাশের পর বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ এটিকে জনবান্ধব ও জনকল্যাণমূলক হিসেবে সাধুবাদ জানিয়েছেন।

২৩১ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন