সর্বশেষ

সারাদেশ

বাগমারায় গভীর রাতে র‌্যাবের অভিযান: ৫৬টি দেশীয় অস্ত্র উদ্ধার

মুরাদুল ইসলাম সনেট, রাজশাহী
মুরাদুল ইসলাম সনেট, রাজশাহী

রবিবার, ৮ ফেব্রুয়ারী, ২০২৬ ৯:০২ অপরাহ্ন

শেয়ার করুন:
রাজশাহীর বাগমারা উপজেলা থেকে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র উদ্ধার করেছে র‌্যাব-৫।

গত শুক্রবার (৭ ফেব্রুয়ারি ২০২৬) দিবাগত রাতে উপজেলার বইকুড়ি সরদারপাড়া এলাকায় অভিযান চালিয়ে এসব অস্ত্র জব্দ করা হয়।

র‌্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে রাত সাড়ে ১১টার দিকে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে মোট ৫৬টি দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে। এর মধ্যে রয়েছে ৩২টি কুঠার সদৃশ টাঙ্গি, ১৬টি ছুরি, ৪টি চাপাতি এবং ৪টি হাসুয়া। ধারণা করা হচ্ছে, এলাকায় আধিপত্য বিস্তার কিংবা বড় কোনো অপরাধ সংঘটনের লক্ষে এসব অস্ত্র মজুদ করা হয়েছিল।

জব্দকৃত আলামত বাগমারা থানায় হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় জড়িতদের আটকে গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে বলে জানিয়েছে র‌্যাব।

২১৫ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন