সর্বশেষ

সারাদেশ

জয়পুরহাটে আনসার-ভিডিপি সদস্যদের প্রস্তুতিমূলক সমাবেশ

জয়পুরহাট প্রতিনিধি
জয়পুরহাট প্রতিনিধি

রবিবার, ৮ ফেব্রুয়ারি, ২০২৬ ৮:৫৭ পূর্বাহ্ন

শেয়ার করুন:
জয়পুরহাটে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট-২০২৬ সফলভাবে পরিচালনার জন্য জেলা আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী (ভিডিপি) একটি প্রস্তুতিমূলক সমাবেশ আয়োজন করেছে।

রোববার সকালে জয়পুরহাট জেলা স্টেডিয়ামে অনুষ্ঠিত সমাবেশে জেলার পাঁচটি উপজেলার আনসার ও ভিডিপি সদস্যরা অংশগ্রহণ করেন।

বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহীর মহাপরিচালক মেজর জেনারেল আব্দুল মতালেব সাজ্জাদ মাহমুদ ভার্চুয়ালি প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন। জেলা কমান্ড্যান্ট নজরুল ইসলাম ভূঁইয়া সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে জয়পুরহাট সদর, পাঁচবিবি ও ক্ষেতলাল উপজেলা অফিসাররা বক্তব্য রাখেন।

সমাবেশে অংশগ্রহণকারীদের ত্রয়োদশ জাতীয় সংসদ ও গণভোটে ভোট কেন্দ্রগুলোতে আইন শৃঙ্খলা বজায় রাখা, নিরাপত্তা নিশ্চিত করা এবং নির্বাচন কমিশনের নির্দেশনা অনুযায়ী দায়িত্ব পালন করতে অনুরোধ করা হয়।

জেলা আনসার ও ভিডিপি সদস্যদের মোট সাড়ে তিন হাজারের বেশি উপস্থিতি সমাবেশকে আরো বর্ণাঢ্য ও ফলপ্রসূ করেছে।

১৭৭ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন