সর্বশেষ

সারাদেশ

১৭ বছরের নির্যাতনের অবসান হবে ১২ তারিখে: নাটোরে দুলু

মোস্তাফিজুর রহমান টুটুল, নাটোর।
মোস্তাফিজুর রহমান টুটুল, নাটোর।

শনিবার, ৭ ফেব্রুয়ারি, ২০২৬ ৬:১০ অপরাহ্ন

শেয়ার করুন:
বিএনপির কেন্দ্রীয় নেতা ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নাটোর (সদর ও নলডাঙ্গা)-০২ আসনের বিএনপি মনোনীত প্রার্থী অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, গত ১৭ বছর ধরে বিএনপির নেতাকর্মীদের ওপর অমানবিক নির্যাতন চালানো হয়েছে।

এ সময়ে অনেককে পঙ্গুত্ব বরণ করতে হয়েছে, অনেককে প্রাণ দিতে হয়েছে, আবার অনেকে দিনের পর দিন ও মাসের পর মাস কারাগারে বন্দি ছিলেন। এসব ত্যাগ-তিতিক্ষার অবসান ঘটবে আগামী ১২ জানুয়ারি অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচনের মধ্য দিয়ে।

শনিবার বিকেলে নাটোরের বড়াইগ্রাম উপজেলার কালিকাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে নাটোর-০৪ (গুরুদাসপুর-বড়াইগ্রাম) আসনের বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী আব্দুল আজিজকে বিজয়ী করার লক্ষ্যে আয়োজিত এক নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এ সময় তিনি বলেন, জনগণের ভোটাধিকার পুনরুদ্ধারের এই নির্বাচনে বিএনপির প্রার্থীদের বিজয় নিশ্চিত করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

নির্বাচনী জনসভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন নাটোর-০৪ আসনের বিএনপি প্রার্থী আব্দুল আজিজ। আরও উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্য সাবিনা ইয়াসমিন ছবি, বনপাড়া পৌর নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক ও জেলা বিএনপির সদস্য অধ্যাপক এম. লুৎফর রহমান, বড়াইগ্রাম উপজেলা নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সচিব সামসুল আলম রনি, ওলামা দলের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম, স্বেচ্ছাসেবক দলের সাবেক সাধারণ সম্পাদক রাসেল আহমেদ রনি ছাড়াও বিএনপি ও অঙ্গসংগঠনের স্থানীয় নেতাকর্মীরা।

২২৭ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন