সর্বশেষ

সারাদেশ

নাচোলে জামায়াতে ইসলামের নির্বাচনী জনসভা

আশরাফুল ইসলাম, চাঁপাইনবাবগঞ্জ
আশরাফুল ইসলাম, চাঁপাইনবাবগঞ্জ

রবিবার, ৮ ফেব্রুয়ারী, ২০২৬ ২:৫১ পূর্বাহ্ন

শেয়ার করুন:
চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলায় বাংলাদেশ জামায়াতে ইসলামের উদ্যোগে এক নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৭ ফেব্রুয়ারি) বিকেলে নাচোল হাট–আমনুরা সড়ক এলাকায় আয়োজিত এ সভায় স্থানীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের ব্যাপক উপস্থিতি দেখা গেছে।

সভায় প্রধান অতিথি জাতীয় সংসদ সদস্য প্রার্থী ড. মিজানুর রহমান বলেন, 'দেশে সুশাসন ও ন্যায়বিচার প্রতিষ্ঠায় ইসলামী আদর্শভিত্তিক নেতৃত্বের বিকল্প নেই। আগামী নির্বাচনে জনগণ দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দিয়ে পরিবর্তনের সূচনা করবে।'

সভাপতিত্ব করেন নাচোল উপজেলা আমীর ইয়াকুব আলী। তিনি বলেন, 'জামায়াতে ইসলামী সবসময় জনগণের অধিকার ও ন্যায়ভিত্তিক রাষ্ট্রব্যবস্থার জন্য কাজ করে এসেছে। নাচোলবাসী এবার সত্য ও ন্যায়ের পক্ষে ভোট দেবে বলে আমরা আশাবাদী।'


বক্তারা আরও বলেন, দেশের বর্তমান রাজনৈতিক ও অর্থনৈতিক সংকট মোকাবিলায় সৎ, যোগ্য ও আল্লাহভীরু নেতৃত্ব প্রয়োজন। তারা আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে জামায়াতে ইসলামের প্রার্থীর পক্ষে গণজোয়ার সৃষ্টির আহ্বান জানান।

জনসভা শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয় এবং দোয়ার মাধ্যমে শেষ হয়।

২৮৯ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন