সর্বশেষ

সারাদেশ

খাস জমি নিয়ে সংঘর্ষে প্রাণ গেল একজনের, আহত অন্তত ১০

মনিরুজ্জামান পলাশ, ব্রাহ্মণবাড়িয়া
মনিরুজ্জামান পলাশ, ব্রাহ্মণবাড়িয়া

শুক্রবার, ৬ ফেব্রুয়ারি, ২০২৬ ২:৪২ অপরাহ্ন

শেয়ার করুন:
ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে সরকারি খাস জমি দখলকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় নারী ও শিশুসহ অন্তত ১০ জন আহত হওয়ার তথ্য পাওয়া গেছে।

শুক্রবার (৬ ফেব্রুয়ারি) বিকেল প্রায় ৩টার দিকে উপজেলার ভলাকুট ইউনিয়নের খাগালিয়া গ্রামের লম্বা হাটি এলাকায় এ ঘটনা ঘটে। নিহত ব্যক্তির নাম বশির মিয়া (৫৫)। তিনি ওই গ্রামের হিলাল উদ্দীনের ছেলে।

স্থানীয় বাসিন্দা ও নিহতের স্বজনদের সূত্রে জানা যায়, খাগালিয়া গ্রামের লম্বা হাটি এলাকায় সরকারি খাস জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। সম্প্রতি আলমগীর মিয়া নামে এক ব্যক্তি সরকার থেকে ওই জমি ক্রয় করেছেন দাবি করে সেখানে সীমানা নির্ধারণের কাজ শুরু করেন। এ নিয়ে প্রতিপক্ষ কুতুবের বাড়ির নারীদের সঙ্গে বাগ্‌বিতণ্ডা হয়। পরে বিরোধের জেরে উভয় পক্ষ দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে।

সংঘর্ষের একপর্যায়ে বশির মিয়া গুরুতর আহত হন। স্বজনরা তাকে নাসিরনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিহতের ভাতিজি খায়রুন্নেসা অভিযোগ করে বলেন, দুপুরে পরিবারের সদস্যরা জমিতে কাজ করতে গেলে আলমগীর মিয়া তার লোকজন নিয়ে সরকারি জায়গা দখলের চেষ্টা করেন। বাধা দিলে বাড়ির নারীদের ওপর নির্যাতন চালানো হয়। পরে বশির মিয়া পরিস্থিতি সামাল দিতে গেলে তাকে শ্বাসরোধ করে হত্যা করা হয় বলে তিনি দাবি করেন।

এ বিষয়ে নাসিরনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিনুর ইসলাম জানান, পূর্ব বিরোধ ও সরকারি খাস জমি নিয়ে সংঘর্ষে একজন নিহত হয়েছেন এবং বেশ কয়েকজন আহত হয়েছেন। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে।

১৮২ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন