সর্বশেষ

সারাদেশ

উপকূলীয় ৩৩২ ভোটকেন্দ্রে দায়িত্বে সাড়ে ৩ হাজার কোস্টগার্ড সদস্য

মেজবাহ উদ্দিন শিপু, ভোলা
মেজবাহ উদ্দিন শিপু, ভোলা

শনিবার, ৭ ফেব্রুয়ারী, ২০২৬ ২:০২ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে উপকূলীয় ও নদীবেষ্টিত দুর্গম এলাকাগুলোর আইনশৃঙ্খলা রক্ষায় বাংলাদেশ কোস্টগার্ডের সাড়ে তিন হাজার সদস্য নিয়োজিত থাকবে। এসব সদস্য দেশের বিভিন্ন জেলার মোট ৩৩২টি ভোটকেন্দ্রে দায়িত্ব পালন করবেন।

বাংলাদেশ কোস্টগার্ডের মহাপরিচালক রিয়ার অ্যাডমিরাল জিয়াউল হক শনিবার ভোলা সদর উপজেলার মধ্য ইলিশা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে কোস্টগার্ড সদস্যদের নির্বাচনী মহড়া পরিদর্শন শেষে সাংবাদিকদের এ তথ্য জানান।

তিনি বলেন, নারায়ণগঞ্জ, চাঁদপুর, খুলনা, চট্টগ্রাম, লক্ষ্মীপুর, নোয়াখালী, কক্সবাজার, বরিশাল, পটুয়াখালীসহ নদীবেষ্টিত ভোলা জেলার ৬৯টি ইউনিয়নের দুর্গম চরাঞ্চলের ভোটকেন্দ্রগুলোতে কোস্টগার্ড সদস্যরা দায়িত্ব পালন করবে।

রিয়ার অ্যাডমিরাল জিয়াউল হক আরও জানান, নির্বাচনকালীন সময় যেকোনো ধরনের সহিংসতা, নাশকতা ও বিশৃঙ্খলা প্রতিরোধে কোস্টগার্ড স্থানীয় প্রশাসনের সঙ্গে সমন্বয়ের মাধ্যমে কাজ করবে। দুর্গম এলাকার ভোটাররা যাতে নির্বিঘ্নে ও নিরাপদ পরিবেশে ভোটাধিকার প্রয়োগ করতে পারেন, সে লক্ষ্যে কোস্টগার্ড বাহিনী স্ট্রাইকিং ফোর্স হিসেবে সার্বক্ষণিক প্রস্তুত থাকবে।

২১১ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন