সর্বশেষ

সারাদেশ

ধানের শীষের সমর্থনে রাজশাহী নগরীর ৩০ নম্বর ওয়ার্ডে বিএনপির গণসংযোগ

মুরাদুল ইসলাম, সনেটরাজশাহী
মুরাদুল ইসলাম, সনেটরাজশাহী

শুক্রবার, ৬ ফেব্রুয়ারি, ২০২৬ ১২:০৮ অপরাহ্ন

শেয়ার করুন:
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে রাজশাহী-২ (সদর) আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত প্রার্থী মিজানুর রহমান মিনু গণসংযোগ কর্মসূচি পালন করেছেন।

শুক্রবার (৬ ফেব্রুয়ারি) বেলা ১১টা থেকে দুপুর পর্যন্ত রাজশাহী নগরীর ৩০ নম্বর ওয়ার্ডে বিএনপির নেতাকর্মীদের সঙ্গে নিয়ে তিনি এই গণসংযোগে অংশ নেন। কর্মসূচিতে স্থানীয় সাধারণ মানুষ ও দলীয় নেতাকর্মীদের ব্যাপক উপস্থিতিতে পুরো এলাকা ছিল মুখর ও উৎসবমুখর পরিবেশে ভরপুর।

বিনোদপুরে বিএনপির কার্যালয়ের সামনে থেকে শুরু হওয়া গণসংযোগটি ওয়ার্ডের বিভিন্ন সড়ক ও অলিগলি ঘুরে শেষ হয়। এ সময় বিএনপি প্রার্থী মিজানুর রহমান মিনু ভোটারদের সঙ্গে সরাসরি কথা বলেন এবং ধানের শীষ প্রতীকে ভোট ও দোয়া প্রার্থনা করেন।

গণসংযোগকালে তিনি বলেন, দেশের মানুষ দীর্ঘদিন ধরে তাদের ভোটাধিকার ও গণতান্ত্রিক অধিকার থেকে বঞ্চিত রয়েছে। একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত হলে জনগণ তাদের পছন্দের প্রার্থী নির্বাচনের সুযোগ পাবে। নির্বাচিত হলে রাজশাহী-২ আসনের উন্নয়ন ও সাধারণ মানুষের অধিকার রক্ষায় সর্বোচ্চ আন্তরিকতার সঙ্গে কাজ করার প্রতিশ্রুতি দেন তিনি।

এ সময় উপস্থিত ছিলেন রাজশাহী মহানগর বিএনপির সহ-সভাপতি অ্যাডভোকেট ওয়ালিউল হক রানা, সহ-সভাপতি মুক্তার আলী, মতিহার থানা বিএনপির সাধারণ সম্পাদক আল মামুন বাবুসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা। গণসংযোগ চলাকালে নেতাকর্মীরা ধানের শীষ প্রতীকের পক্ষে নানা স্লোগানে নির্বাচনী প্রচারণা চালান।

১৮৮ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন