সর্বশেষ

সারাদেশ

নারায়ণগঞ্জে ১১ দলীয় জোটের প্রার্থী আব্দুল্লাহ আল আমিনের বর্ণাঢ্য গণমিছিল

রবিউল ইসলাম, নারায়ণগঞ্জ
রবিউল ইসলাম, নারায়ণগঞ্জ

শুক্রবার, ৬ ফেব্রুয়ারী, ২০২৬ ৮:১৭ অপরাহ্ন

শেয়ার করুন:
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নারায়ণগঞ্জ-৪ আসনে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ও জামায়াতে ইসলামীসহ ১১ দলীয় জোটের প্রার্থী এডভোকেট আব্দুল্লাহ আল আমিনের সমর্থনে বর্ণাঢ্য নির্বাচনী গণমিছিল অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার সকাল সাড়ে ১০টার দিকে ফতুল্লার ভুইগড় দারুসসুন্নাহ ইসলামিয়া কামিল মাদ্রাসা এলাকা থেকে মিছিলটি শুরু হয়। মিছিল শুরুর আগে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য দেন নারায়ণগঞ্জ মহানগর জামায়াতে ইসলামীর আমীর মাওলানা আবদুল জব্বার এবং মহানগর জামায়াতের সহকারী সেক্রেটারি জামাল হোসাইন।

সমাবেশে বক্তারা বলেন, জনগণের অধিকার প্রতিষ্ঠা, সুশাসন নিশ্চিতকরণ এবং দুর্নীতিমুক্ত দেশ গড়তে আব্দুল্লাহ আল আমিনই যোগ্য প্রার্থী। তারা ভোটারদের ঐক্যবদ্ধ হয়ে জোট প্রার্থীকে বিজয়ী করার আহ্বান জানান।

পরে গণমিছিলটি ভুইগড় থেকে কুতুবপুর, দেলপাড়া ও ফতুল্লা এলাকার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পঞ্চবটিতে গিয়ে শেষ হয়। এ সময় দলীয় স্লোগান, ব্যানার ও ফেস্টুনে মুখরিত হয়ে ওঠে পুরো এলাকা।

গণমিছিলে এনসিপি, জামায়াতে ইসলামীসহ ১১ দলীয় জোটের নেতাকর্মী ও বিপুল সংখ্যক সমর্থক অংশ নেন।

৩২৩ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন