সর্বশেষ

সারাদেশ

ঢাকার ভাটারা থেকে খাগড়াছড়ির সাবেক মেয়র রফিকুল আলম গ্রেপ্তার

আল-মামুন, খাগড়াছড়ি
আল-মামুন, খাগড়াছড়ি

শুক্রবার, ৬ ফেব্রুয়ারী, ২০২৬ ৭:২৯ অপরাহ্ন

শেয়ার করুন:
খাগড়াছড়ি পৌরসভার সাবেক মেয়র ও জেলা আওয়ামী লীগের সদস্য রফিকুল আলমকে রাজধানী ঢাকা থেকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি ২০২৬) বিকেল সাড়ে ৫টার দিকে ভাটারা এলাকার একটি বাসা থেকে তাকে আটক করা হয়।

খাগড়াছড়ি পুলিশ সুপার মির্জা সায়েম মাহমুদ গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে ভাটারা থানা পুলিশ অভিযান চালিয়ে রফিকুল আলমকে গ্রেপ্তার করে।

পুলিশ সূত্রে জানা গেছে, খাগড়াছড়ির বিভিন্ন থানায় তার বিরুদ্ধে মোট ৪৭টি মামলা রয়েছে। গত ৫ আগস্টের পর তিনি চট্টগ্রাম ও ঢাকায় অবস্থান করছিলেন।

পুলিশ সুপার আরও বলেন, আইনানুগ প্রক্রিয়া শেষে তাকে খাগড়াছড়িতে আনার প্রস্তুতি নেওয়া হচ্ছে এবং তার বিরুদ্ধে থাকা মামলাগুলোর বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

৪৪৪ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন