সর্বশেষ

সারাদেশ

খুলনায় দুর্বৃত্তদের গুলিতে যুবক নিহত, কয়েকজন শনাক্ত

স্টাফ রিপোর্টার, খুলনা
স্টাফ রিপোর্টার, খুলনা

শুক্রবার, ৬ ফেব্রুয়ারী, ২০২৬ ৩:৪২ অপরাহ্ন

শেয়ার করুন:
খুলনা নগরীতে দুর্বৃত্তদের গুলিতে রাকিব হোসেন (২২) নামে এক যুবক নিহত হয়েছেন। বৃহস্পতিবার রাত আনুমানিক ১০টার দিকে নগরীর লবণচরা থানাধীন মধ্যম হরিণটানা এলাকার শিশু বাগান এলাকায় এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।

নিহত রাকিব হোসেন লবণচরা থানার আশিবিঘা এলাকার বাসিন্দা আনোয়ার হোসেনের ছেলে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, রাতে একটি সেলুনে বসে ছিলেন রাকিব। এ সময় দুই যুবক তাকে সেলুন থেকে টেনে বাইরে বের করে রাস্তার মধ্যে নিয়ে যায়। সেখানে তার মাথায় পরপর দুই রাউন্ড গুলি করা হয়। গুলিবিদ্ধ হয়ে তিনি মাটিতে লুটিয়ে পড়লে হামলাকারীরা হেঁটে ঘটনাস্থল ত্যাগ করে।

পরে স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় রাকিবকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

খুলনা মহানগর পুলিশের উপ-কমিশনার (দক্ষিণ) তাজুল ইসলাম জানান, প্রাথমিকভাবে এলাকায় আধিপত্য বিস্তার ও মাদক সংক্রান্ত বিরোধের জেরে এ হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে বলে ধারণা করা হচ্ছে। ঘটনাস্থল থেকে দুটি গুলির খোসা উদ্ধার করা হয়েছে।

তিনি আরও জানান, নিহত রাকিব একটি সন্ত্রাসী চক্রের সঙ্গে জড়িত ছিলেন। তার বিরুদ্ধে মাদকসহ মোট তিনটি মামলা রয়েছে। ঘটনায় জড়িত সন্দেহে কয়েকজনের নাম শনাক্ত করা হয়েছে এবং তাদের গ্রেপ্তারে অভিযান চলছে।

২৪১ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন