সর্বশেষ

সারাদেশ

ফ্যামিলি কার্ড নয়, চাঁদাবাজমুক্ত পলাশ গড়ার অঙ্গীকার : সারোয়ার তুষার

শামীম মিয়া, নরসিংদী
শামীম মিয়া, নরসিংদী

বৃহস্পতিবার , ৫ ফেব্রুয়ারি, ২০২৬ ৭:৫৪ অপরাহ্ন

শেয়ার করুন:
নরসিংদীর পলাশে নির্বাচনী সভায় এনসিপির যুগ্ম আহবায়ক ও নরসিংদী-২ (পলাশ) আসনের মনোনীত প্রার্থী সারোয়ার তুষার বলেছেন, জনগণকে নানা ধরনের ‘ফ্যামিলি কার্ডের’ প্রলোভন দেখিয়ে বিভ্রান্ত করা হচ্ছে।

এসব কার্ডের পরিবর্তে চাঁদাবাজদের দৌরাত্ম্য থেকে রক্ষা পাওয়ার নিশ্চয়তা দেওয়ার দাবি জানান তিনি।

বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) সন্ধ্যায় চরসিন্দুর বাজারে অনুষ্ঠিত এক নির্বাচনী সমাবেশে বক্তব্য রাখতে গিয়ে তুষার বলেন, “আমাদের ৫০টা কার্ডের দরকার নেই, একটি কার্ডেই যেন মানুষ সব সুবিধা পায়। সবচেয়ে বড় প্রয়োজন চাঁদাবাজদের হাত থেকে মুক্তি।”

তিনি অভিযোগ করে বলেন, একটি বিশেষ মহল এখনো ‘হাসিনা স্টাইলে’ নির্বাচন করার স্বপ্ন দেখছে। এমন চেষ্টা হলে জনগণ তা মেনে নেবে না বলেও সতর্ক করেন তিনি। জনগণের ভোটাধিকারের প্রতি আস্থা রাখার আহ্বান জানিয়ে পলাশকে চাঁদাবাজি, মাদক ও সন্ত্রাসমুক্ত করতে ১১ দলীয় জোটের প্রতীক ‘শাপলা কলি’তে ভোট দেওয়ার অনুরোধ জানান।

তুষার আরও বলেন, “পলাশে পিএস পলিটিক্স চলবে না। আমরা প্রকৃত এমপি নির্বাচন চাই, কোনো পিএস সিস্টেম নয়। আগামী নির্বাচনে শাপলা কলির বিজয়ের মধ্য দিয়ে এই ব্যবস্থার অবসান ঘটবে।”

রাজনীতিতে ভিন্ন মতের প্রতি কোনো বিদ্বেষ নেই উল্লেখ করে তিনি বলেন, “সন্ত্রাসী, মাদকসেবী ও চাঁদাবাজ ছাড়া আমাদের কারো সঙ্গে শত্রুতা নেই। সবাই আমাদের কাছে নিরাপদ, কিন্তু অপরাধীরা নয়।”

সমাবেশে উপস্থিত ছিলেন নরসিংদী এনসিপির সদস্য সচিব আওলাদ হোসেন জনি, সাংগঠনিক সম্পাদক বেলাল হোসেন, খেলাফত মজলিশের পলাশ উপজেলা সভাপতি মুফতি ফারুক ভূইয়া, ছাত্র শক্তির আহবায়ক ফাহিম ভূইয়া রাজসহ ১১ দলীয় জোটের নেতাকর্মীরা।

১৮৪ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন