সর্বশেষ

সারাদেশ

শুক্রবার থেকে বন্দরের সব কার্যক্রম শুরু হবে : নৌ পরিবহণ উপদেষ্টা

চট্টগ্রাম প্রতিনিধি
চট্টগ্রাম প্রতিনিধি

বৃহস্পতিবার , ৫ ফেব্রুয়ারি, ২০২৬ ১:১৮ অপরাহ্ন

শেয়ার করুন:
চট্টগ্রাম বন্দরের সর্বাধুনিক টার্মিনাল এনসিটিতে বিদেশি অপারেটর নিয়োগ সংক্রান্ত সিদ্ধান্তের প্রতিবাদে গত ছয় দিন ধরে সব ধরনের অপারেশন বন্ধ রাখার আন্দোলন চালানো শ্রমিক কর্মচারীদের সঙ্গে আলোচনা শেষে নৌ পরিবহণ উপদেষ্টা এম সাখাওয়াত হোসেন সতর্ক করে বলেছেন, আগামীকাল শুক্রবার থেকে বন্দরের সব কার্যক্রম শুরু হবে।

বন্দরে বাধা প্রদানের চেষ্টা করলে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

শুক্রবার সকাল থেকে বন্দরে একাধিক বৈঠক শেষে এই মন্তব্য করেন নৌ পরিবহণ উপদেষ্টা। তিনি জানান, “ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে চুক্তির ক্ষেত্রে সরকার যে পর্যায়ে আছে, সেখানে ফিরে আসার আর সুযোগ নেই। তবে চুক্তির শর্তগুলো পুনঃপর্যালোচনা করা হবে এবং সম্ভব হলে শ্রমিকদের দাবিগুলো অন্তর্ভুক্ত করা হবে।” তিনি আরও বলেন, “আসন্ন নির্বাচন ও রমজানকে কেন্দ্র করে গোটা দেশ একটি স্পর্শকাতর সময় পার করছে। এ সময়ে বন্দরের মতো গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান বন্ধ রাখা কাম্য নয়।”

বন্দর রক্ষা সংগ্রাম পরিষদের সমন্বয়ক ও শ্রমীকদল নেতা হুমায়ুন কবির সাংবাদিকদের বলেন, “উপদেষ্টার সঙ্গে আলোচনা শেষে আমাদের যৌক্তিক দাবি তুলে ধরা হয়েছে। তিনি সরকারের শীর্ষ পর্যায়ে আলোচনা করে অগ্রগতি জানাবেন বলেই আশ্বাস দিয়েছেন। সেই আশ্বাসের ভিত্তিতে আমরা শুক্র ও শনিবারের কর্মসূচী স্থগিত করেছি। তবে শনিবারের মধ্যে যদি সরকার কোনো ইতিবাচক সিদ্ধান্ত না দেয়, রোববার থেকে নতুন কর্মসূচি ঘোষণা করা হবে।”

শ্রমিক নেতারা বন্দর ভবনের বাইরে আলোচনায় বসতে অস্বীকৃতি জানানোয়, উপদেষ্টা এম সাখাওয়াত হোসেন বন্দরের হল রুমে বৈঠক শুরু করেন। দীর্ঘ আলোচনার পর তিনি সাংবাদিকদের জানিয়েছেন যে, শ্রমিকদের সঙ্গে বৈঠক ফলপ্রসূ হয়নি। তবে সমস্যার সমাধানে চুক্তির শর্তাবলী পুনঃপর্যালোচনা করা হবে।

৩৮২ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন