সর্বশেষ

সারাদেশ

নেত্রকোনায় খালেদা জিয়ার আদলে শিশুর বক্তব্যে নির্বাচনী সভায় চমক

দেবল চন্দ্র দাস, নেত্রকোনা
দেবল চন্দ্র দাস, নেত্রকোনা

বৃহস্পতিবার, ৫ ফেব্রুয়ারী, ২০২৬ ১১:২৯ অপরাহ্ন

শেয়ার করুন:
নেত্রকোনা-১ (দুর্গাপুর–কলমাকান্দা) আসনের একটি নির্বাচনী সভায় সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার আদলে সেজে এক শিশুর বক্তব্য উপস্থিত জনতার দৃষ্টি কাড়ে।

শিশুটির সাজসজ্জা ও বক্তব্য দেওয়ার ভঙ্গি ঘিরে সভাস্থলে তৈরি হয় ভিন্নমাত্রার উৎসাহ-উদ্দীপনা।

বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) দুপুরে দুর্গাপুরের বড়বাট্টা এলাকায় আয়োজিত মহিলা সমাবেশে বিএনপি’র কেন্দ্রীয় কমিটির আইন বিষয়ক সম্পাদক ও ধানের শীষ প্রতীকের মনোনীত প্রার্থী ব্যারিস্টার কায়সার কামালের নির্বাচনী প্রচারণায় এ দৃশ্য দেখা যায়।

সভায় শিশুটি বেগম খালেদা জিয়ার সিগনেচার লুক—সাদা-বেগুনি শাড়ি, বড় কালো চশমা এবং তার স্বভাবসুলভ ধীরস্থির কথার ভঙ্গি অনুসরণ করে মঞ্চে ওঠে। মাইক হাতে নিয়ে সে নিজেকে ‘বেগম খালেদা জিয়া’ পরিচয় দিয়ে ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানায় এবং কায়সার কামালকে সমর্থন করার কথা বলে।

শিশুটির সাবলীল অভিনয়, আত্মবিশ্বাসী উপস্থিতি এবং বক্তব্য দেওয়ার ধরন মুহূর্তেই উপস্থিত জনতার মনোযোগ আকর্ষণ করে। অনেকেই তার অভিনয় দক্ষতার প্রশংসা করেন এবং করতালির মাধ্যমে উৎসাহ দেন।

তবে সামাজিক যোগাযোগমাধ্যমে এ ঘটনাকে ঘিরে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। কেউ শিশুটির পারফরম্যান্সকে সৃজনশীল ও আকর্ষণীয় বলে মন্তব্য করেছেন, আবার কেউ রাজনৈতিক কর্মসূচিতে শিশুদের সম্পৃক্ত করার বিষয়টি নিয়ে প্রশ্ন তুলেছেন।

সব মিলিয়ে নির্বাচনী সমাবেশে শিশুটির এই ব্যতিক্রমী উপস্থিতি দিনভর আলোচনা ও কৌতূহলের জন্ম দিয়েছে।

৩৭৩ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন