সর্বশেষ

সারাদেশ

জামালপুরে ৫শ' পরিবার পেল রমজানের ফ্যামিলি ফুড প্যাকেট

ফজলে এলাহী মাকাম, জামালপুর
ফজলে এলাহী মাকাম, জামালপুর

বৃহস্পতিবার , ৫ ফেব্রুয়ারি, ২০২৬ ১০:৩৮ পূর্বাহ্ন

শেয়ার করুন:
রমজান মাসে দরিদ্র ও সুবিধাবঞ্চিত পরিবারের সেহরি ও ইফতার নিশ্চিত করতে জামালপুর সদর উপজেলায় ৫০০ পরিবারের মাঝে ফ্যামিলি ফুড প্যাকেট বিতরণ করেছে দোস্ত এইড বাংলাদেশ সোসাইটি।

দোস্ত এইডের হেড অফিস প্রাঙ্গণে আয়োজিত ‘মাহে রমজান ফ্যামিলি ফুড প্যাকেট বিতরণ’ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার নাজনীন আখতার। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন হেড অব একাউন্টস অ্যান্ড এডমিন কহিনুর আলম চৌধুরী। প্রজেক্ট ম্যানেজার আবুল কায়েস সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন অপারেশন ম্যানেজার জহুরুল ইসলাম, একাউন্টস ডেপুটি ম্যানেজার মাজহারুল ইসলাম, সহকারী ম্যানেজার আবুল কালাম আজাদ রাজন ও শওকত মিয়া, স্থানীয় সাংবাদিক ও দোস্ত এইডের অন্যান্য কর্মকর্তা, জনপ্রতিনিধি এবং উপকারভোগীরা।

প্রধান অতিথি নাজনীন আখতার বলেন, “রমজান মাসে দরিদ্র ও অসহায় পরিবারের জন্য সেহরি ও ইফতারের ব্যবস্থা নিশ্চিত করা একটি মানবিক উদ্যোগ। দোস্ত এইড বাংলাদেশ সোসাইটি দীর্ঘদিন ধরে মানবকল্যাণে কাজ করে যাচ্ছে। এ ধরনের উদ্যোগ শুধু খাদ্য সহায়তা নয়, সামাজিক সংহতি ও মানবিক মূল্যবোধকেও শক্তিশালী করে।”

তিনি আরও বলেন, “সরকারি ও বেসরকারি পর্যায়ের সমন্বিত উদ্যোগের মাধ্যমে দরিদ্র জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন সম্ভব এবং দোস্ত এইডের মতো সংস্থা এ ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।”

প্রতিটি ফ্যামিলি ফুড প্যাকেটে রয়েছে: ২৫ কেজি চাল, ১০ কেজি আটা, ৫ লিটার সয়াবিন তেল, ২ কেজি মসুর ডাল, ২ কেজি খেজুর, ২ কেজি ছোলা, ২ কেজি চিনি, ২ কেজি লবণ, ১ কেজি মুড়ি। এছাড়া শিশুদের জন্য ললিপপ ও বিস্কুটও রাখা হয়েছে। প্রায় ৫২ কেজি ওজনের এই প্যাকেট একটি পরিবারের পুরো রমজান মাসজুড়ে সেহরি ও ইফতারের খাদ্য চাহিদা পূরণে পর্যাপ্ত সহায়তা প্রদান করবে।

দোস্ত এইড বাংলাদেশ সোসাইটির প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান জাহাঙ্গীর আলম চৌধুরীর নেতৃত্বে প্রতিষ্ঠানটি দেশে খাদ্য নিরাপত্তা, দুর্যোগকালীন ত্রাণ, শিক্ষা, স্বাস্থ্য, পানি ও স্যানিটেশন, মসজিদ নির্মাণ এবং দারিদ্র্য বিমোচনে দীর্ঘদিন ধরে বহুমাত্রিক মানবিক ও উন্নয়নমূলক কার্যক্রম পরিচালনা করে আসছে।

২৪২ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন