সারাদেশ
নাটোর (সদর ও নলডাঙ্গা)-২ আসনের বিএনপি মনোনীত প্রার্থী অ্যাডভোকেট এম. রুহুল কুদ্দুস তালুকদার দুলু বৃহস্পতিবার সকালে দিঘাপতিয়া ইউনিয়নের গোবিন্দপুর ইউনিয়ন পরিষদ মাঠে নির্বাচনী মতবিনিময় সভা অনুষ্ঠিত করেন।
বাংলাদেশের পরবর্তী প্রধানমন্ত্রী তারেক রহমান: নাটোরে দুলু
মোস্তাফিজুর রহমান টুটুল, নাটোর
বৃহস্পতিবার, ৫ ফেব্রুয়ারী, ২০২৬ ১০:১০ অপরাহ্ন
শেয়ার করুন:
নাটোর (সদর ও নলডাঙ্গা)-২ আসনের বিএনপি মনোনীত প্রার্থী অ্যাডভোকেট এম. রুহুল কুদ্দুস তালুকদার দুলু বৃহস্পতিবার সকালে দিঘাপতিয়া ইউনিয়নের গোবিন্দপুর ইউনিয়ন পরিষদ মাঠে নির্বাচনী মতবিনিময় সভা অনুষ্ঠিত করেন।
সভায় দুলু বলেন, “আমি ১২টি ইউনিয়ন ঘুরে মানুষের মধ্যে যে সাড়া পেয়েছি, তা আমাকে দৃঢ় বিশ্বাস দিচ্ছে যে নাটোরের মানুষ বিপুল ভোটে ধানের শীষ প্রতীককে জয়ী করবেন।” তিনি আরও বলেন, “১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত নির্বাচনের মাধ্যমে দেশের পরবর্তী প্রধানমন্ত্রী হবেন তারেক রহমান।”
এ সময় জেলা বিএনপির সদস্য শহিদুল্লাহ সোহেল, আবুল কালাম আজাদ, স্বেচ্ছাসেবক দলের সাবেক সম্পাদক রাসেল আহম্মেদ রনি, ওলামা দলের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম, শ্রমিক দলের সভাপতি আবু রায়হান ভুলি এবং অন্যান্য স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
২৮০ বার পড়া হয়েছে
শেয়ার করুন:
মন্তব্য
(0)
আলোচিত খবর
এলাকার খবর