সর্বশেষ

সারাদেশ

নারায়ণগঞ্জ বন্দরে খাল থেকে অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার

রবিউল ইসলাম, নারায়ণগঞ্জ
রবিউল ইসলাম, নারায়ণগঞ্জ

বৃহস্পতিবার , ৫ ফেব্রুয়ারি, ২০২৬ ৬:১৪ পূর্বাহ্ন

শেয়ার করুন:
নারায়ণগঞ্জের বন্দর উপজেলায় একটি খাল থেকে অজ্ঞাত পরিচয়ের এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার সকালে উপজেলার লাউসার এলাকার সড়কের পাশে অবস্থিত খালে ভাসমান অবস্থায় মরদেহটি দেখতে পান স্থানীয় বাসিন্দারা।

খবর পেয়ে ধামগড় পুলিশ ফাঁড়ির সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করেন। পরে ময়নাতদন্তের জন্য মরদেহটি নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়।

ধামগড় পুলিশ ফাঁড়ির ইনচার্জ জাকির হোসেন জানান, নিহত যুবকের পরিচয় এখনো শনাক্ত করা সম্ভব হয়নি। মরদেহের প্রাথমিক অবস্থা পর্যালোচনা করে ধারণা করা হচ্ছে, তাকে অন্য কোনো স্থানে হত্যা করার পর প্রমাণ নষ্টের উদ্দেশ্যে খালে ফেলে দেওয়া হতে পারে।

তিনি আরও জানান, নিহতের পরিচয় নিশ্চিত করতে পুলিশ কাজ করছে এবং ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে বিস্তারিত জানা যাবে।

এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে বলে জানিয়েছে পুলিশ।

২৬৫ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন