সর্বশেষ

সারাদেশ

পিভিসি ব্যানার ব্যবহারে স্বতন্ত্র প্রার্থী এম এইচ খান মঞ্জুকে জরিমানা

বাদল সাহা, গোপালগঞ্জ
বাদল সাহা, গোপালগঞ্জ

বুধবার, ৪ ফেব্রুয়ারি, ২০২৬ ৪:০২ অপরাহ্ন

শেয়ার করুন:
নির্বাচনী প্রচারণায় পরিবেশের জন্য ক্ষতিকর পিভিসি ব্যানার ব্যবহার করায় গোপালগঞ্জ-০২ আসনের স্বতন্ত্র প্রার্থী এম এইচ খান মঞ্জুকে ৩ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

বুধবার (৪ ফেব্রুয়ারি) বিকেলে কাশিয়ানী উপজেলার রামদিয়া এলাকায় অভিযান পরিচালনা করেন কাশিয়ানীর সহকারী কমিশনার (ভূমি) ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট আতাহার শাকিল। এ সময় হরিণ প্রতীকের পক্ষে প্রচারণায় পিভিসি ব্যানার ব্যবহারের প্রমাণ পাওয়ায় তাকে তাৎক্ষণিক এই জরিমানা করা হয়।

ভ্রাম্যমাণ আদালত সূত্র জানায়, পিভিসি ব্যানার পরিবেশের জন্য ক্ষতিকর হওয়ায় নির্বাচনকালীন প্রচারণায় এ ধরনের উপকরণ ব্যবহার নিষিদ্ধ। বিধিনিষেধ অমান্য করায় সংশ্লিষ্ট প্রার্থীর বিরুদ্ধে অর্থদণ্ড আরোপ করা হয়েছে।

এ বিষয়ে আতাহার শাকিল বলেন, নির্বাচনী আচরণবিধি মেনে পরিবেশবান্ধব প্রচারণা নিশ্চিত করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। এই পদক্ষেপ আচরণবিধি বাস্তবায়নে কার্যকর ভূমিকা রাখবে বলেও তিনি উল্লেখ করেন।

৩১৩ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন