সর্বশেষ

সারাদেশ

ভৈরবে ১১ দলীয় জোট প্রার্থীর সাংবাদিকদের সাথে মতবিনিময়

খাইরুল ইসলাম সবুজ, ভৈরব
খাইরুল ইসলাম সবুজ, ভৈরব

বৃহস্পতিবার, ৫ ফেব্রুয়ারী, ২০২৬ ৩:৫৬ পূর্বাহ্ন

শেয়ার করুন:
কিশোরগঞ্জ-৬ (ভৈরব-কুলিয়ারচর) আসনে বাংলাদেশ খেলাফত মজলিস মনোনীত ১১ দলীয় নির্বাচনী ঐক্য সমর্থিত প্রার্থী মাওলানা আতাউল্লাহ আমীন ভৈরবের সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা করেছেন।

সভাটি আজ বুধবার (৪ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৭টায় নিউ টাউন এলাকার ফুড প্যালেস রেস্টুরেন্টে অনুষ্ঠিত হয়।

সংবাদ সম্মেলনে মাওলানা আতাউল্লাহ আমীন বলেন, “মানুষ এবারে নির্বাচনে পরিবর্তনের আশায় রয়েছেন। কিছু সাইলেন্ট ভোটার আছেন যারা প্রকাশ্যে কথা বলার ভয় পাচ্ছেন। তবে তারা গোপন ভোটের মাধ্যমে রিকশা মার্কায় জয় নিশ্চিত করবেন। গণভোটে হ্যাঁ ভোটের মাধ্যমে দেশেও ঐতিহাসিক পরিবর্তন আসবে।”

তিনি নির্বাচনী সহিংসতার বিষয়ে সতর্ক করে বলেন, 'যদিও কিছু বিচ্ছিন্ন সহিংস ঘটনা ঘটছে, প্রশাসনের পক্ষ থেকে লেবেল প্লেয়িং ফিল্ড বজায় রাখার প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। সহিংসতা সৃষ্টিকারীদের দ্রুত গ্রেফতার করা উচিত।' এছাড়াও তিনি সাংবাদিকদের নির্বাচনমাঠে সমতা বজায় রাখতে সহযোগিতা করার আহ্বান জানান।

এসময় বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামী ভৈরব উপজেলা আমীর মাওলানা কবির হোসাইন, খেলাফত মজলিস ভৈরব উপজেলা শাখার সভাপতি মাওলানা সাইফুল ইসলাম সাহেল, কিশোরগঞ্জ জেলা এনসিপি সাংগঠনিক সম্পাদক শরিফুল হক জয়, কিশোরগঞ্জ জেলা গণঅধিকার পরিষদ যুগ্ম সম্পাদক ইমতিয়াজ আহমেদ কাজল, খেলাফত মজলিস ভৈরব উপজেলা সাধারণ সম্পাদক মাওলানা মনিরুজ্জামান প্রমুখ।

সংবাদ সম্মেলনে ভৈরবের সকল প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

৩৮৫ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন