সর্বশেষ

সারাদেশ

দেবিদ্বারে ব্যানার পোড়ানো ও কর্মীর ওপর হামলার প্রতিবাদে ১১ দলীয় জোটের বিক্ষোভ

ইকবাল হোসেন জোবায়ের, কুমিল্লা
ইকবাল হোসেন জোবায়ের, কুমিল্লা

বুধবার, ৪ ফেব্রুয়ারী, ২০২৬ ২:২৭ পূর্বাহ্ন

শেয়ার করুন:
কুমিল্লার দেবিদ্বারে নির্বাচনী ব্যানার পোড়ানো এবং জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর এক কর্মীর ওপর হামলার ঘটনায় বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে জামায়াতের নেতৃত্বাধীন ১১ দলীয় জোট।

আজ মঙ্গলবার বিকাল ৩টায় দেবিদ্বার সরকারি রেয়াজ উদ্দিন পাইলট মডেল উচ্চ বিদ্যালয় মাঠ থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়। মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে নিউ মার্কেট স্বাধীনতা চত্বরে গিয়ে শেষ হয়। সেখানে এক সংক্ষিপ্ত প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে সভাপতিত্ব করেন দেবিদ্বার উপজেলা জামায়াতের সেক্রেটারি মো. রুহুল আমীন খান। বক্তব্য রাখেন কুমিল্লা উত্তর জেলা জামায়াতের সেক্রেটারি সাইফুল ইসলাম শহীদ, কুমিল্লা-৪ আসনে বাংলাদেশ খেলাফত মজলিসের প্রত্যাহার করা প্রার্থী হাফেজ মোফাজ্জল হোসেন, এনসিপির কুমিল্লা মহানগর যুগ্ম আহ্বায়ক মাছুমুল বারী কাউছারসহ বিভিন্ন রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ।

এছাড়াও বক্তব্য দেন জাতীয় যুব শক্তির কেন্দ্রীয় সংগঠক নাজমুল হাসান নাহিদ, এনসিপির দেবিদ্বার উপজেলা যুগ্ম সমন্বয়ক মো. জাহাঙ্গীর আলম, দেবিদ্বার পৌর জামায়াতের আমীর ফেরদৌস আহমেদ এবং উপজেলা ছাত্র শক্তির নেতা সাজেদুল রাফসান।

বক্তারা অভিযোগ করে বলেন, কুমিল্লা-৪ (দেবিদ্বার) আসনে জামায়াতের নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের প্রার্থী ও এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহর নির্বাচনী প্রচারণা বাধাগ্রস্ত করতে পরিকল্পিতভাবে এসব হামলা ও ভাঙচুর চালানো হচ্ছে। তারা অবিলম্বে এ ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ড বন্ধের দাবি জানান।

বক্তারা আরও হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, হামলা ও হয়রানি বন্ধ না হলে আগামী দিনে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।

৪০০ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন