সর্বশেষ

সারাদেশ

শ্রীনগরে মোটরসাইকেল দুর্ঘটনায় ২ জন নিহত

মুহাম্মদ নুরুন্নবী মুন্না, মুন্সীগঞ্জ 
মুহাম্মদ নুরুন্নবী মুন্না, মুন্সীগঞ্জ 

বুধবার, ৪ ফেব্রুয়ারী, ২০২৬ ১২:৪২ পূর্বাহ্ন

শেয়ার করুন:
মুন্সীগঞ্জের শ্রীনগরে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের কেওয়াটখালী এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে একটি মোটরসাইকেল সড়ক বিভাজনে ধাক্কা খেয়ে দুজনের মৃত্যু হয়েছে।

দুর্ঘটনাটি ঘটেছে আজ মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে ঢাকামুখী লেনে।

নিহতরা হলেন মোটরসাইকেলের চালক ঢাকার মুগদা এলাকার আরিফ (৪৫) ও আরোহী ফরিদপুরের মামুন (৩৫)।

মুন্সীগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক মুহাম্মদ সফিকুল ইসলাম জানান, মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক বিভাজনে গিয়ে ছিটকে পড়লে দুজন নিহত হন। শ্রীনগর ফায়ার স্টেশনের উদ্ধারকারী দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহগুলো উদ্ধার করে।

মরদেহগুলো হাসাড়া হাইওয়ে থানায় হস্তান্তর করা হয়েছে এবং নিহতদের পরিবারের সঙ্গে যোগাযোগ চলছে।

৩১৭ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন