সর্বশেষ

সারাদেশ

রাজশাহীতে ১৬৯তম টিআরসি ব্যাচের সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠিত

মুরাদুল ইসলাম সনেট, রাজশাহী
মুরাদুল ইসলাম সনেট, রাজশাহী

মঙ্গলবার, ৩ ফেব্রুয়ারী, ২০২৬ ১০:০০ অপরাহ্ন

শেয়ার করুন:
বাংলাদেশ পুলিশ একাডেমিতে ১৬৯তম ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) ব্যাচের প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার সকালে পুলিশ একাডেমির প্যারেড গ্রাউন্ডে এই আয়োজনের মধ্যে দিয়ে ৪১৮ জন প্রশিক্ষণার্থী তাদের প্রশিক্ষণ সমাপ্তির খুশির মুহূর্ত উপভোগ করেন।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ একাডেমির অধ্যক্ষ অতিরিক্ত আইজিপি তওফিক মাহবুব চৌধুরী। তিনি কুচকাওয়াজ পরিদর্শন শেষে প্রশিক্ষণার্থীদের অভিবাদন গ্রহণ করেন এবং বিভিন্ন ক্ষেত্রে শ্রেষ্ঠত্ব অর্জনকারী টিআরসিদের মধ্যে পুরস্কার বিতরণ করেন।

সমাপনী কুচকাওয়াজে আবু বক্কর ছিদ্দিক (পিএ/৭৩৪) বেস্ট টিআরসি নির্বাচিত হন। বেস্ট একাডেমিক হিসেবে নির্বাচিত হন জাহিদ হাসান (পিএ/৬২০), বেস্ট ইন ফিল্ড অ্যাক্টিভিটিসে নির্বাচিত হন মিলন ইসলাম (পিএ/৪৪৪), এবং বেস্ট শুটার হিসেবে সম্মান পান মোমিনুল ইসলাম (পিএ/২৪১)।

প্রধান অতিথি অতিরিক্ত আইজিপি তওফিক মাহবুব চৌধুরী তার বক্তব্যে বলেন, 'সততা, নিষ্ঠা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করতে হবে। আইন মেনে সাধারণ মানুষের সেবা নিশ্চিত করা এবং দেশের অভ্যন্তরীণ নিরাপত্তা রক্ষায় সাহসিকতার সঙ্গে কাজ করতে হবে। মাদক, দুর্নীতি ও অনিয়মের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়ে জনগণের আস্থা অর্জন করা জরুরি।'

তিনি আরও বলেন, 'দেশ ও জাতির ক্রান্তিকালে বাংলাদেশ পুলিশ সবসময় অগ্রণী ভূমিকা পালন করেছে। পুলিশ বাহিনীর দায়বদ্ধতা বৃদ্ধি পেয়েছে, তাই সেবা ও দক্ষতার মাধ্যমে নিজেদের যোগ্যতার প্রমাণ দিতে হবে।'

২১২ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন