সর্বশেষ

সারাদেশ

পে-স্কেল বাস্তবায়নের দাবিতে চাঁপাইনবাবগঞ্জে কর্মবিরতি ও বিক্ষোভ

আশরাফুল ইসলাম, চাঁপাইনবাবগঞ্জ
আশরাফুল ইসলাম, চাঁপাইনবাবগঞ্জ

মঙ্গলবার, ৩ ফেব্রুয়ারী, ২০২৬ ৯:৫১ অপরাহ্ন

শেয়ার করুন:
চাঁপাইনবাবগঞ্জে বৈষম্যমুক্ত ৯ম পে-স্কেল দ্রুত কার্যকরের দাবিতে সরকারি কর্মচারীরা কর্মবিরতি ও বিক্ষোভ মিছিল পালন করেছেন।

মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) সকালে জেলা শহরের গুরুত্বপূর্ণ সড়কগুলোতে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ সরকারি কর্মচারী দাবি আদায় এক পরিষদ, চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার আয়োজনে অনুষ্ঠিত কর্মসূচিতে সরকারি, আধা-সরকারি ও কর্পোরেশনভুক্ত বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা অংশ নেন। সকাল ৯টা থেকে ১১টা পর্যন্ত তারা কর্মবিরতি পালন করেন এবং এ সময় একটি বিক্ষোভ মিছিল বের করা হয়।

মিছিলটি শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকা প্রদক্ষিণ করে শেষে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়। সমাবেশে বক্তারা বলেন, বর্তমান বেতন কাঠামোতে স্পষ্ট বৈষম্য বিদ্যমান রয়েছে, যা দ্রুত দূর করে ৯ম পে-স্কেল বাস্তবায়ন করা জরুরি হয়ে পড়েছে।

বক্তারা আরও অভিযোগ করেন, দীর্ঘদিন ধরে ন্যায্য দাবিগুলো উত্থাপন করা হলেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পক্ষ থেকে কার্যকর কোনো উদ্যোগ দেখা যাচ্ছে না। দাবি আদায়ে দ্রুত পদক্ষেপ না নিলে আগামী দিনে আরও কঠোর আন্দোলন কর্মসূচি ঘোষণা করা হবে বলেও হুঁশিয়ারি দেন তারা।

সমাবেশে বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। শান্তিপূর্ণভাবে কর্মসূচি শেষ হয়।

২২৭ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন