সর্বশেষ

সারাদেশ

জামালপুরে নির্বাচনী আচরণবিধি ভঙ্গ: দুই প্রার্থীকে জরিমানা

ফজলে এলাহী মাকাম, জামালপুর
ফজলে এলাহী মাকাম, জামালপুর

মঙ্গলবার, ৩ ফেব্রুয়ারী, ২০২৬ ১:৫৬ পূর্বাহ্ন

শেয়ার করুন:
জামালপুরের জামালপুর-৩ আসনে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে দুই প্রার্থীকে অর্থদণ্ড প্রদান করা হয়েছে।

অভিযোগ ছিল, তারা গাছ, দেয়াল ও বৈদ্যুতিক খুঁটিতে পেরেক মেরে ফেস্টুন লাগিয়েছেন।

সোমবার (২ ফেব্রুয়ারি) বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী মোস্তাফিজুর রহমান বাবুল এবং সূর্যমুখী প্রতীকের স্বতন্ত্র প্রার্থী শিবলুল বারী রাজুকে প্রত্যেককে ৫ হাজার টাকা করে জরিমানা করা হয়। এতে মোট ১০ হাজার টাকা অর্থদণ্ড আদায় করা হয়েছে।

জামালপুর জেলা প্রশাসকের কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট বিএমএসআর আলিফ ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এই জরিমানা প্রদান করেন। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণবিধিমালা ২০২৫-এর ৭(গ) ধারা অনুযায়ী গাছ, বৈদ্যুতিক খুঁটি ও দেয়ালে ফেস্টুন লাগানো এই দণ্ডের কারণ হয়েছে।

প্রশাসন ভবিষ্যতেও নির্বাচনকে অবাধ, সুষ্ঠু ও নিয়মতান্ত্রিক রাখতে এ ধরনের অভিযান চালিয়ে যাবে এবং আচরণবিধি লঙ্ঘনকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

২৩৭ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন