সর্বশেষ

সারাদেশ

আজ জামালপুরে আসছেন জামায়াতের আমির ডা. শফিকুর রহমান

ফজলে এলাহী মাকাম, জামালপুর
ফজলে এলাহী মাকাম, জামালপুর

রবিবার, ১ ফেব্রুয়ারী, ২০২৬ ৭:৩৯ পূর্বাহ্ন

শেয়ার করুন:
জামালপুরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে আজ রবিবার (০১ ফেব্রুয়ারি) একটি নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হতে যাচ্ছে।

জেলার ঐতিহ্যবাহী সিংহজানি বহুমুখী উচ্চ বিদ্যালয় মাঠে সকাল ১০টায় এ জনসভা শুরু হবে।

জনসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। তিনি সমসাময়িক জাতীয় রাজনীতি, গণতন্ত্র পুনরুদ্ধার, সুশাসন প্রতিষ্ঠা, জনগণের মৌলিক অধিকার সংরক্ষণ এবং দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতিতে করণীয় বিষয়ে দিকনির্দেশনামূলক বক্তব্য দেবেন বলে জানা গেছে।

এছাড়াও ১১ দলীয় জোটের নেতৃবৃন্দ এবং জামালপুর জেলা ও উপজেলা পর্যায়ের জামায়াতে ইসলামীর নেতারা সভায় বক্তব্য রাখবেন। আয়োজকদের আশা, বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে জনসভাটি গণজাগরণে পরিণত হবে।

জনসভা শান্তিপূর্ণ ও সুশৃঙ্খলভাবে সম্পন্ন করতে ইতোমধ্যে সব ধরনের প্রস্তুতি গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছেন জেলা জামায়াতের নেতারা।

বাংলাদেশ জামায়াতে ইসলামী জামালপুর জেলা শাখার প্রচার ও মিডিয়া বিভাগের পক্ষ থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন জেলা শাখার সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আব্দুল আউয়াল।

৩৫৪ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন