সর্বশেষ

সারাদেশ

কক্সবাজার বিমানবন্দরের রানওয়ে সরানোর সুপারিশ বাতিল

আহসান সুমন, কক্সবাজার 
আহসান সুমন, কক্সবাজার 

শুক্রবার, ৩০ জানুয়ারী, ২০২৬ ১২:৩২ পূর্বাহ্ন

শেয়ার করুন:
সমুদ্রের ধার বরাবর নির্মিত কক্সবাজার বিমানবন্দরের রানওয়ে সরানোর বিআইডব্লিউটিএ-এর সুপারিশ বেবিচক প্রত্যাখ্যান করেছে।

সরকারের অনুমতি মিললে যে কোনো সময় আন্তর্জাতিক ফ্লাইট চালু করা সম্ভব হবে বলে জানিয়েছেন বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)-এর সদস্য এয়ার কমোডর নুর-ই আলম।

বৃহস্পতিবার সকালে কক্সবাজার বিমানবন্দরের আয়োজিত এক গণশুনানিতে তিনি জানান, ‘বিআইডব্লিউটিএ-এর সুপারিশ বাস্তবায়ন সম্ভব নয়। কারণ সংশ্লিষ্ট সবাইকে সঙ্গে নিয়ে হাজার কোটি টাকা ব্যয়ে এই রানওয়ে নির্মাণ করা হয়েছে। তাছাড়া নৌ চলাচলের ক্ষেত্রে কোনো সমস্যা হচ্ছে না।’

গণশুনানিতে বিমানবন্দর ব্যবহারকারীদের মতামত, পরামর্শ ও অভিযোগ গ্রহণের মাধ্যমে যাত্রীসেবার মান উন্নয়ন এবং সেবাদানকারী সংস্থাসমূহের কার্যক্রমে স্বচ্ছতা, জবাবদিহিতা ও সমন্বয় জোরদার করার বিষয়গুলো গুরুত্ব দেওয়া হয়।

সেশনে সরকারের অতিরিক্ত সচিব ও বেবিচকের সদস্য (প্রশাসন) এস এম লাবলুর রহমান প্রধান অতিথি ছিলেন। বেবিচকের সদস্য (এয়ার ট্রাফিক ম্যানেজমেন্ট) এয়ার কমোডর মোঃ নূর-ই-আলম, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের উপসচিব মোঃ নুরুল হুদা, এবং বেবিচকের পরিচালক সানিউল ফেরদৌস বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

গণশুনানিতে অংশগ্রহণকারীরা বিমানবন্দর ব্যবহারকারীদের সেবার মানোন্নয়নে সর্বোচ্চ গুরুত্বারোপ করেন।

২২৯ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন