সর্বশেষ

সারাদেশ

মুফতি আমীর হামজার বিরুদ্ধে কোকোকে নিয়ে মানহানির মামলা

স্বপন মির্জা, সিরাজগঞ্জে
স্বপন মির্জা, সিরাজগঞ্জে

মঙ্গলবার, ২০ জানুয়ারী, ২০২৬ ৯:৪৭ অপরাহ্ন

শেয়ার করুন:
সিরাজগঞ্জে বিএনপির প্রয়াত সাবেক চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ছোট ছেলে আরাফাত রহমান কোকোকে কুরুচিপূর্ণ মন্তব্য করার অভিযোগে জামায়াত মনোনীত প্রার্থী ও ইসলামী বক্তা মুফতি আমীর হামজার বিরুদ্ধে মানহানির মামলা দায়ের করা হয়েছে।

মঙ্গলবার (২০ জানুয়ারি) দুপুরে সিরাজগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চুর নির্দেশে সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ভিপি শামীম বাদী হয়ে সদর থানা আমলী আদালতে মামলাটি দায়ের করেন। আদালতের অতিরিক্ত চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সুমন কুমার কর্মকার সমন জারি করার নির্দেশ দেন।

বাদী পক্ষের আইনজীবি অ্যাডভোকেট হুমায়ুন কবির কর্ণেল জানান, মুফতি আমীর হামজা প্রয়াত কোকোকে কুকুরের সঙ্গে তুলনা করেছেন। এতে বিএনপি ও জিয়া পরিবারের ভাবমূর্তি ক্ষুণ্ন হয়েছে। অভিযোগ আনা হয়েছে ৫০০ ধারায়।

সিরাজগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু বলেন, “প্রয়াত আরাফাত রহমান কোকো রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন না। তার এই মন্তব্যে আমাদের দল ও জিয়া পরিবারের ভাবমূর্তি নষ্ট হয়েছে। তাই আমরা মামলা দায়ের করেছি।”

২৩৩ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০















সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০


বিজ্ঞাপন
৩২০ x ৫০