সর্বশেষ

সারাদেশ

নির্বাচন ঠেকানোর মতো কোনো পরিস্থিতি নেই: অর্থ উপদেষ্টা 

ফেনী প্রতিনিধি
ফেনী প্রতিনিধি

মঙ্গলবার, ২০ জানুয়ারী, ২০২৬ ৭:২৬ পূর্বাহ্ন

শেয়ার করুন:
অন্তর্বর্তীকালীন সরকারের অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ বলেছেন, জাতীয় সংসদ নির্বাচন অবশ্যই অনুষ্ঠিত হবে এবং কোনো শক্তিই নির্বাচন প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করতে পারবে না।

তিনি বলেন, নির্বাচন বানচালের কোনো অজুহাত গ্রহণযোগ্য হবে না এবং এ ধরনের কোনো পরিস্থিতিও দেশে সৃষ্টি হয়নি।

সোমবার (১৯ জানুয়ারি) সন্ধ্যায় ফেনী পৌরসভা প্রাঙ্গণে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট–২০২৬ উপলক্ষে আয়োজিত প্রচার ও ভোটার উদ্বুদ্ধকরণ কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ড. সালেহউদ্দিন আহমেদ বলেন, দেশ একসময় সংকটাপন্ন অবস্থায় ছিল, তবে আইসিইউ থেকে দেশকে এখন বের করে আনা হয়েছে। সামনে নানা চ্যালেঞ্জ ও সংগ্রাম থাকলেও দেশকে টিকিয়ে রাখতে এবং চলমান সংস্কার কার্যক্রম অব্যাহত রাখতে গণভোটে ‘হ্যাঁ’ ভোটের কোনো বিকল্প নেই।

ফেনী জেলা প্রশাসক মনিরা হকের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান আব্দুর রহমান খান এবং ফেনীর পুলিশ সুপার মো. শফিকুল ইসলাম।

এ সময় জেলা প্রশাসন, পুলিশ বিভাগসহ সরকারের বিভিন্ন দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

২৩৩ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন