সর্বশেষ

সারাদেশ

নড়াইলের কালিয়ায় বসতবাড়ির আঙিনা থেকে গাঁজার গাছ উদ্ধার, একজনের কারাদণ্ড

আবদুস সাত্তার, নড়াইল
আবদুস সাত্তার, নড়াইল

মঙ্গলবার, ২০ জানুয়ারী, ২০২৬ ৭:১৮ পূর্বাহ্ন

শেয়ার করুন:
নড়াইলের কালিয়া উপজেলার ছোট কালিয়া গ্রামে বসতবাড়ির আঙিনা থেকে দুটি গাঁজার গাছ উদ্ধারের ঘটনায় বাসুদেব বর্মন (৪৫) নামে এক ব্যক্তিকে আটক করে ভ্রাম্যমাণ আদালতে দণ্ড দেওয়া হয়েছে।

সোমবার (১৯ জানুয়ারি) বিকেলে ভ্রাম্যমাণ আদালত তাকে ১ বছর ৪ মাসের কারাদণ্ড ও ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ১ মাসের কারাদণ্ডাদেশ দেন।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন কালিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শ্রাবণী বিশ্বাস।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর নড়াইল জেলা কার্যালয়ের পরিদর্শক আব্দুল মান্নান জানান, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার দুপুরে একটি অভিযানিক দল ছোট কালিয়া গ্রামের সন্তোষ বর্মনের ছেলে বাসুদেব বর্মনের বাড়িতে অভিযান চালায়। অভিযানে তার বসতবাড়ির আঙিনা থেকে দুটি গাঁজার গাছ উদ্ধার করা হয়। এর মধ্যে একটি গাছ কর্তন করা এবং অপরটি জীবিত অবস্থায় ছিল। উদ্ধারকৃত গাছ দুটির উচ্চতা প্রায় ১২ ফুট এবং ওজন আনুমানিক ৮ কেজি।

আটকের পর বাসুদেব বর্মনকে ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে বিচারক তাকে উল্লিখিত সাজা প্রদান করেন। দণ্ড কার্যকর শেষে তাকে কারাগারে পাঠানো হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানায়।

২২৯ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন