সর্বশেষ

সারাদেশ

ভেদরগঞ্জে নিষিদ্ধ ছাত্রলীগ নেতাকে ধরতে গিয়ে ওসি আহত

মেহেদী হাসান, শরীয়তপুর
মেহেদী হাসান, শরীয়তপুর

রবিবার, ১৮ জানুয়ারী, ২০২৬ ৪:৫২ পূর্বাহ্ন

শেয়ার করুন:
শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলায় নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ নেতাকে আটক করতে গিয়ে ধাক্কায় আহত হয়েছেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজিম উদ্দিন। শনিবার (১৭ জানুয়ারি) বিকেলে উপজেলার সখিপুর বাজার এলাকায় এ ঘটনা ঘটে।

পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে সখিপুর থানা ছাত্রলীগের সভাপতি আতিকুর রহমান সোমেল সরদার বাজার এলাকায় অবস্থান করছেন—এমন তথ্য পেয়ে পুলিশ সেখানে অভিযান চালায়। এ সময় তাকে আটক করতে গেলে সোমেল হঠাৎ ওসি নাজিম উদ্দিনকে ধাক্কা দিয়ে দৌড়ে পালিয়ে যান। ধাক্কায় মাটিতে পড়ে গিয়ে ওসি আহত হন।

আহত অবস্থায় ওসি নাজিম উদ্দিনকে ভেদরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে চিকিৎসা দেওয়া হয়। হাসপাতালের মেডিকেল অফিসার ডা. শফিকুজ্জামান অপু জানান, ওসির বাম হাতের কনিষ্ঠ আঙুলের নখে আঘাত লেগেছে। প্রাথমিক চিকিৎসা শেষে তাকে প্রয়োজনীয় পরামর্শ দেওয়া হয়েছে।

ঘটনার বর্ণনায় ওসি নাজিম উদ্দিন বলেন, সামনে জাতীয় নির্বাচন থাকায় সখিপুর বাজারে খোলা তেল বিক্রি বন্ধে সতর্কতামূলক তদারকির সময় গোপন সংবাদের মাধ্যমে জানতে পারেন নিষিদ্ধ ঘোষিত সংগঠনের ওই নেতা বাজারে অবস্থান করছেন। পরে তাকে আটক করতে গেলে পরিচয় জানতে চাওয়ার সঙ্গে সঙ্গেই অভিযুক্ত তাকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়।

এ বিষয়ে ভেদরগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সৌম্য শেখর পাল জানান, ঘটনার বিষয়টি পুলিশের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। আহত ওসি চিকিৎসা নিয়েছেন এবং অভিযুক্তকে আটক করতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

২৭৩ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন