সর্বশেষ

সারাদেশ

ধোবাউড়ায় নির্বাচনী সহিংসতায় স্বতন্ত্র প্রার্থীর এক কর্মী নিহত

আওলাদ রুবেল, ময়মনসিংহ
আওলাদ রুবেল, ময়মনসিংহ

শনিবার, ১৭ জানুয়ারী, ২০২৬ ৪:৪৩ অপরাহ্ন

শেয়ার করুন:
ময়মনসিংহের ধোবাউড়া উপজেলায় নির্বাচনী কার্যালয় উদ্বোধনকে কেন্দ্র করে বিএনপির দুই পক্ষের মধ্যে সংঘর্ষে একজন নিহত হয়েছেন। ছুরিকাঘাতে নিহত ওই ব্যক্তি স্বতন্ত্র প্রার্থীর কর্মী বলে জানিয়েছে পুলিশ।

শুক্রবার (১৬ জানুয়ারি) সন্ধ্যার পর উপজেলার এরশাদ বাজার এলাকায় এ ঘটনা ঘটে। নিহতের নাম নজরুল ইসলাম (৪২)। তিনি রামসিংহপুর গ্রামের হাজী মফিজ উদ্দিনের ছেলে এবং স্বতন্ত্র প্রার্থী ও ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির সদস্য সালমান ওমর রুবেলের নির্বাচনী কার্যক্রমে সক্রিয়ভাবে যুক্ত ছিলেন।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, সালমান ওমর রুবেলের নির্বাচনী কার্যালয় উদ্বোধন অনুষ্ঠানের সময় প্রতিপক্ষের সঙ্গে বাকবিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে তা সংঘর্ষে রূপ নেয়। সংঘর্ষ চলাকালে নজরুল ইসলাম ছুরিকাঘাতে গুরুতর আহত হন। পরে তাকে ধোবাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঘটনার পরপরই এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। সম্ভাব্য অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে এবং নিরাপত্তা জোরদার করা হয়েছে।

ধোবাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম জানান, ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে দু’জনকে আটক করা হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

২২৩ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন