সর্বশেষ

সারাদেশ

অজ্ঞানপার্টির খপ্পরে গাইবান্ধা-৩ আসনের স্বতন্ত্র প্রার্থী আজিজার রহমান

গাইবান্ধা প্রতিনিধি
গাইবান্ধা প্রতিনিধি

শনিবার, ১৭ জানুয়ারী, ২০২৬ ৭:৩৯ পূর্বাহ্ন

শেয়ার করুন:
গাইবান্ধা-৩ (সাদুল্লাপুর-পলাশবাড়ী) আসনের স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থী আজিজার রহমান অজ্ঞানপার্টির খপ্পরে পড়েছেন।

শুক্রবার সন্ধ্যায় রংপুর নগরীর মডার্ন মোড় এলাকা থেকে তাকে অচেতন অবস্থায় উদ্ধার করে পুলিশ।

রংপুর মহানগর পুলিশের তাজহাট থানা সূত্রে জানা গেছে, সন্ধ্যা আনুমানিক ৭টার দিকে স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে এক ব্যক্তিকে অজ্ঞান অবস্থায় উদ্ধার করে। পরে পরিচয় নিশ্চিত হলে জানা যায়, তিনি গাইবান্ধা-৩ আসনের স্বতন্ত্র প্রার্থী আজিজার রহমান।

পরিবার ও প্রতিবেশীদের সঙ্গে কথা বলে জানা যায়, আজিজার রহমান শুক্রবার বিকেলে ঢাকায় প্রার্থিতা সংক্রান্ত আপিল কার্যক্রম শেষ করে কুড়িগ্রামগামী পিংকি এন্টারপ্রাইজের একটি বাসে করে গাইবান্ধার উদ্দেশে রওনা দেন। পথিমধ্যে সিরাজগঞ্জ এলাকায় বাসের ভেতর অজ্ঞানপার্টির সদস্যরা কৌশলে তাকে ডিম খাওয়ান। এর কিছুক্ষণ পর তিনি অসুস্থ হয়ে জ্ঞান হারিয়ে ফেলেন। পরে রংপুর নগরীর মডার্ন মোড় এলাকায় তাকে বাস থেকে নামিয়ে দেওয়া হয়।

স্থানীয়রা তাকে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেন। পুলিশ তাকে উদ্ধার করে তাজহাট থানায় নিয়ে যায়।

সাদুল্লাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তাজউদ্দিন খন্দকার জানান, এ ঘটনায় থানায় একটি মিসিং ডায়েরি করা হয়েছিল। পরে সন্ধ্যায় তাজহাট থানা পুলিশ আজিজার রহমানকে অজ্ঞান অবস্থায় উদ্ধার করার বিষয়টি জানায়। বর্তমানে তিনি সুস্থ আছেন। খবর পেয়ে তার পরিবারের সদস্যরা তাজহাট থানায় পৌঁছেছেন এবং তাকে পরিবারের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

তিনি আরও জানান, প্রাথমিকভাবে জানা গেছে, অজ্ঞানপার্টির সদস্যরা তার কাছ থেকে নগদ টাকা ও একটি মোবাইল ফোন নিয়ে গেছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

উল্লেখ্য, আজিজার রহমানের প্রার্থিতা বাতিল হলেও আপিলের মাধ্যমে তিনি প্রার্থিতা ফিরে পান। সেখান থেকেই নিজ এলাকায় ফেরার পথে এই অনাকাঙ্ক্ষিত ঘটনার শিকার হন তিনি।

৩১০ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন