সর্বশেষ

জাতীয়

প্রধান উপদেষ্টার সঙ্গে তারেক রহমানের সৌজন্য সাক্ষাৎ

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

শুক্রবার, ১৬ জানুয়ারী, ২০২৬ ৪:০৭ পূর্বাহ্ন

শেয়ার করুন:
অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

সাক্ষাতে তারেক রহমানের সঙ্গে উপস্থিত ছিলেন তার স্ত্রী ডা. জুবাইদা রহমান ও কন্যা ব্যারিস্টার জাইমা রহমান। এর আগে সন্ধ্যা ৬টা ৪২ মিনিটে গুলশানে অবস্থিত বিএনপি চেয়ারম্যানের কার্যালয় থেকে বের হয়ে নিজ বাসভবনে যান তারেক রহমান। সেখান থেকে ৬টা ৫২ মিনিটে তিনি যমুনার উদ্দেশে রওনা হন।

উল্লেখ্য, গত বছরের ১৩ জুন লন্ডন সফরকালে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে তারেক রহমানের একান্ত বৈঠক হয়। সে সময় তারেক রহমান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছিলেন। লন্ডনের ডরচেস্টার হোটেলে অনুষ্ঠিত সেই বৈঠক শেষে উভয় পক্ষের প্রতিনিধিরা যৌথ বিবৃতি প্রদান করেন।

দীর্ঘ ১৭ বছর যুক্তরাজ্যে নির্বাসিত জীবন কাটানোর পর গত ২৫ ডিসেম্বর দেশে ফেরেন তারেক রহমান। এরপর গত ৩০ ডিসেম্বর সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার ইন্তেকাল হয়। পরবর্তীতে গত ৯ জানুয়ারি বিএনপির সর্বোচ্চ নীতি-নির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটির বৈঠকে সর্বসম্মতিক্রমে তাকে দলের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব দেওয়া হয়।

বিএনপি চেয়ারম্যান হিসেবে দায়িত্ব গ্রহণের পর এই প্রথম অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করলেন তারেক রহমান, যা দেশের রাজনৈতিক অঙ্গনে তাৎপর্যপূর্ণ হিসেবে বিবেচিত হচ্ছে।

৪১৬ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
জাতীয় নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন