সর্বশেষ

সারাদেশ

ঝিনাইদহে পরিত্যক্ত অবস্থায় ২টি আগ্নেয়াস্ত্র উদ্ধার, র‌্যাবের অভিযান জারি

এইচ এম ইমরান, ঝিনাইদহ
এইচ এম ইমরান, ঝিনাইদহ

বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী, ২০২৬ ৯:৫০ অপরাহ্ন

শেয়ার করুন:
ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলায় র‌্যাব-৬ গত বুধবার ভোররাতে পরিত্যক্ত অবস্থায় দুইটি আগ্নেয়াস্ত্র উদ্ধার করেছে। উদ্ধারকৃত অস্ত্র কোটচাঁদপুর-চৌগাছা সড়কের সলেমানপুর এলাকার একটি বাগান থেকে পাওয়া গেছে।

র‌্যাব-৬, সিপিসি-২ ঝিনাইদহ ক্যাম্পের কোম্পানি কমান্ডার মেজর মেহেদী ইমরান সিদ্দিকী জানান, 'আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে র‌্যাব নিয়মিত বিভিন্ন এলাকায় অভিযান চালাচ্ছে। এরই অংশ হিসেবে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে পরিত্যক্ত অবস্থায় .২২ ক্যালিবারের একটি একনলা বন্দুক ও একটি এয়ারগান উদ্ধার করা হয়েছে।'

তিনি আরও জানান, উদ্ধারকৃত অস্ত্রগুলো কোটচাঁদপুর থানায় সোপর্দ করা হয়েছে এবং আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

২৮০ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন