সর্বশেষ

সারাদেশ

মাগুরায় শীতার্ত দুস্থ ও প্রতিবন্ধীদের মাঝে ইসাডোর কম্বল বিতরণ

রূপক আইচ, মাগুরা প্রতিনিধি
রূপক আইচ, মাগুরা প্রতিনিধি

বৃহস্পতিবার , ১৫ জানুয়ারি, ২০২৬ ৯:৪৭ পূর্বাহ্ন

শেয়ার করুন:
মাগুরায় শীতার্ত দুস্থ ও প্রতিবন্ধী মানুষের পাশে দাঁড়িয়ে শতাধিক কম্বল বিতরণ করেছে স্থানীয় স্বেচ্ছাসেবী সংস্থা 'ইসাডো মাগুরা'।

আজ বৃহস্পতিবার সকাল ১১টায় শহরের এমআর রোডে 'ইসাডো'র কার্যালয়ে এ কম্বল বিতরণের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে মাগুরা জেলা সমাজসেবা কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ জাহিদুল আলম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কম্বল বিতরণ করেন। এ সময় শহর সমাজসেবা কার্যালয়ের অফিসার মোঃ আবু মুসা, ইসাডোর চেয়ারম্যান মোঃ হাসানুজ্জামান খান ও নির্বাহী পরিচালক আবু ইমাম মোহাম্মদ বাক উপস্থিত ছিলেন।

ইসাডোর নির্বাহী পরিচালক আবু ইমাম মোহাম্মদ বাক জানান, প্রতি বছরের ন্যায় এ বছরও অসহায় ও ছিন্নমূল শিশুদের জন্য শীতের পোশাক এবং দুস্থ ও প্রতিবন্ধী মানুষের জন্য কম্বল বিতরণ করা হয়েছে। তিনি বলেন, 'বিগত সময়ে যেমন ইসাডো মানুষের পাশে ছিল, তেমনি এখনো গরিব ও অসহায়দের পাশে থেকে কাজ করে যাচ্ছে।'

২৬৪ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন